Prosenjit Chatterjee

ভেস্তে গেল ঋতুপর্ণা ও প্রসেনজিতের বিয়ে! কারণ ফাঁস করলেন তারকা জুটি, দেখুন ভিডিও

ঠিক কী কাণ্ড ঘটালেন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১৮:৩২

options
link
ভেস্তে গেল ঋতুপর্ণা ও প্রসেনজিতের বিয়ে! কারণ ফাঁস করলেন তারকা জুটি, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যা! পুরো টুইস্টটাই একেবারে ঘেঁটে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এতদিন ধরে যে রহস্যটা তৈরি করেছিলেন, তা নিজেরাই ফাঁস করলেন! ভাবছেন কী কাণ্ড, কী রহস্য? গল্পটা একটু বিশদে বলা যাক। বেশ কয়েক মাস ধরেই টলিউডে শোনা যাচ্ছিল, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ নাকি বিয়ে করতে চলেছেন। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নাম করে একটি টিজারও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকেই টলিপাড়ায় নানা গুঞ্জন।

Advertisement

তবে সেই সব গুঞ্জনে জল ঢেলে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ খোদ জানিয়ে দিলেন বিয়েটা তাঁরা করছেন না বরং বিয়েটা করছেন অভিনেতা ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়। ২৫ নভেম্বর এই দুজনের বিয়েই দিতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে ঋষভ রাজি হলেও, বেঁকে বসেছেন ঈপ্সিতা। তিনি কিছুতেই বিয়েটা করছেন না।সোমবার প্রসেনজিৎ তাঁর সোশ্যাল মিডিয়াতে এরকমই এক ভিডিও শেয়ার করে বিয়ে নিয়ে পুরো তথ্য ফাঁস করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘বিগ বস’ থেকে বের করে দেওয়া হোক সাজিদ খানকে! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি মহিলা কমিশনের]

চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সকাল সকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) একটি টুইট করেছিলেন। যেখানে দেখা যায়, একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওতে লেখা রয়েছে, ”বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি।” সঙ্গে গুরুজনদের আশীর্বাদও চেয়েছিলেন তিনি। এই টিজার ভিডিওতেই দেখা গিয়েছিল, বিয়ের পাকা দেখা থেকে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়। এই সূত্র ধরেই বোঝা যাচ্ছে, এই বিয়ের গল্পটা একেবারেই ফিল্মি। এই বিয়ের টিজার ভিডিওর মধ্যে দিয়ে নতুন ছবির খবরই জানিয়ে ছিলেন প্রসেনজিৎ, তা বুঝতে খুব একটা দেরি হয়নি নেটিজেনদের।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সুপারস্টার, অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউড কুইন। বরাবরই সিনেমার পর্দায় এই জুটি ঝড় তোলেন। তাঁদের দু’ জনকে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তনে’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। আর সেই ম্যাজিকই যে আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রসেনজিতের সেই টুইটে। আর এবার প্রকাশ্যে সেই ছবির মুক্তির তারিখ।

[আরও পড়ুন: সুস্মিতাকে বৃহন্নলা হিসেবে মানায়? নিজের বায়োপিক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিলেন গৌরী]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.