একজন বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে পরিচালক তো অন্যজন টলিউডের ‘লেডি সুপারস্টার’ হ্যাঁ, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বলছি। টলিউডের পাওয়ার কাপল ‘রাজশ্রী’র দুই খুদে ইউভান আর ইয়ালিনির জনপ্রিয়তা মা-বাবার থেকে কোনও অংশে কম নয়। সোশাল মিডিয়ায় প্রায়ই তাদের আনাগোনা লেগেই থাকে। কখনও রাজ-শুভশ্রীর হাত ধরে তো কখনও আবার দিদি সৃষ্টি পাণ্ডের সঙ্গে। দক্ষিণ কলকাতার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আরবানাতেই থাকে চক্রবর্তী পরিবার। রবিবাসরীয় ছুটি সেখানের সুইমিং পুলেই কাটিয়েছে দুই তারকা সন্তান।
আরও পড়ুন:
রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) ভাগ্নি সৃষ্টিকে প্রায়ই দেখা যায় ইউভান, ইয়ালিনির সঙ্গে। এদিনও দিদির হাত ধরেই পুল টাইম এনজয় করেছে দুজনে। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে সৃষ্টি লিখেছেন, ‘রবিবার ইউভান আর ইয়ালিনির সঙ্গে খুব মজা করলাম।’ সুইমিংয়ের পোশাক পরেই জলে নেমেছিলেন তিনজন।
সাড়ে পাঁচ বছরের ইউভান তো একেবারে পাকা সাঁতারু। নীল জলের নীচে অবলীলায় ভেসে রয়েছে রাজ-শুভশ্রীর ছেলে। কোনও অংশে কম যায় না দু’বছর সাত মাসের ইয়ালিনিও। সেও পুলের জলে দিব্য মজা করছে। দুই খুদের প্রশিক্ষণকে কুর্নিশ জানিয়েছে নেটভুবন। মন্তব্য বাক্সজুড়ে ইউভান-ইয়ালিনির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার সদস্যরা।
শুধু সাঁতার নয়, ক্যারাটেও শেখে রাজ-পুত্র ইউভান। বলা বাহুল্য, খেলাধূলার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। সন্তানদের যত্নে কোনও খামতি রাখতে নারাজ সেলেব মম শুভশ্রী। শুটিংয়ের বাইরে অবসর পেলেই সন্তানদের সঙ্গে কাটান। রাজও পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান’।
View this post on Instagram
পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। কাজের ব্যস্ততার মাঝে ছুটি পেলে পারিবারিক সময় কাটানোর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন রাজ। শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে লম্বা ছুটিও কাটান পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জীবিত না মৃত! এবার সুপ্রিম নির্দেশে জনসমক্ষে আনা হবে ইমরানকে, কী বলল পাক আদালত?
-
২০২০ সালে ধর্মীয় সভার নামে হাজির আইএসআই কর্তারা! সমাবেশের আড়ালেই পাক চর নিয়োগ নেপালে?
-
‘এবার তলোয়ার চালাব’, শ্রীলঙ্কা ক্রিকেটারদের খোঁচা পন্থের, ‘ভাগ করে খাওয়ার’ পরামর্শ সরফরাজের
-
স্টান্টের সময় মাথায় আঘাতে স্মৃতি উধাও জ্যাসমিনের! কনকাশন কী, কেন এমন হয়?
-
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার