সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝটপট বড় হচ্ছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের ছোট্টকন্যা ইয়ালিনী। দেখতে দেখতে সে পা দিল এক বছরে। তাই চক্রবর্তীর পরিবারে আজ সকাল থেকেই উৎসব। সোশাল মিডিয়ায় ছোট্ট ইয়ালিনীর একগুচ্ছ ছবি পোস্ট করে রাজ লিখলেন, শুভ জন্মদিন আমার অমূল্য সম্পদ, আমার মেয়ে। বাদ গেলেন না শুভশ্রীও। তিনিও শেয়ার করলেন ইয়ালিনীর একগুচ্ছ আদুরে ছবি। মেয়ের জন্মদিনে উজার করলেন আদর।
View this post on InstagramAdvertisement
দাদা যুবানের সঙ্গে যে তার দারুণ বন্ধুত্ব, তা স্পষ্ট হয়েছে ছবিতে। স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর ছেলে যুবানও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এমনকী, জন্মের পর থেকে দাদা যুবানের পাশাপাশি ইয়ালিনীও এখন নজর কেড়েছে।
View this post on Instagram
দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে উঠছেন। এই কদিনে ‘দাদা’ যুবান একেবারে পুরোদস্তুর ইয়ালিনীর সঙ্গী হয়ে উঠেছে। অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে দেখা গিয়েছিল, খুদে দাদা যুবান বোনু ইয়ালিনীকে পাশে নিয়ে গল্প পড়ে শোনাচ্ছে। আর বোনও দিব্যি দাদার দিকে তাকিয়ে। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “গল্প শোনার সময়।” যুবান যে এখন বড় দাদা, সেটা তার হাবভাবে বেশ বোঝা যাচ্ছে।
সর্বশেষ খবর
-
ভাগের মা! একই বাসায় সন্তানদের পাহারায় দুই শঙ্খচূড়! অদ্ভুত আচরণে বিস্মিত প্রাণীবিদরা
-
রাজ্যের ৪ হাজারের বেশি স্কুল পড়ুয়াশূন্য! বহু স্কুলে মাত্র এক শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার
-
ডার্বির ক্ষতে ছোট্ট প্রলেপ! সুহেলের হ্যাটট্রিকে ব্যারেটোর দলকে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে মোহনবাগান
-
ইন্টারনেট বিভ্রাটে ‘ভরসা’র টেলিমেডিসিন পরিষেবা লাটে! সমস্যায় দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামের রোগীরা
-
প্রেমে পড়েছে রামলাল? বছর ৫২-এর ‘যুবক’কে নিয়ে জোর চর্চা জঙ্গলমহলে