Rajesh Sharma

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রাজেশ, শুটিংয়ের জন্য এবার বিদেশ পাড়ি অভিনেতার?

সিনে এমপ্লয়িজের রিপোর্ট মোতাবেক, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৭:৫১

options
link
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রাজেশ, শুটিংয়ের জন্য এবার বিদেশ পাড়ি অভিনেতার?
কেমন আছেন রাজেশ?

৭ জুলাই মঙ্গলবার অভিনেতা রাজেশ শর্মার আচমকা অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিল সিনেদুনিয়া থেকে অনুরাগীরা। দশদিন পর অর্থাৎ ১৮ জুলাই তাঁর সুস্থ হয়ে ওঠার খবরে স্বস্তিতে পরিচিতিমহল। শনিবার ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর খবর অনুযায়ী, অভিনেতা রাজেশ শর্মা বর্তমানে মুম্বইয়ে নিজের বাড়ি ফিরে এসেছেন।

Advertisement

হাসপাতাল থেকে কবে ছুটি পেয়েছেন সেই নির্দিষ্ট দিনক্ষণের জানা যায়নি। তবে সিনে এমপ্লয়িজের রিপোর্ট মোতাবেক, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই হয়তো শুটিংও শুরু করবেন রাজেশ শর্মা। ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংস্থার সভাপতি বি.এন. তিওয়ারি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, “রাজেশ শর্মা সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন মুম্বইয়ের বাড়িতে। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। খুব শীঘ্রই একটি প্রোজেক্টের শুটিংয়ের জন্য সম্ভবত বিদেশযাত্রাও করতে পারেন।” দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। তাঁকে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। অভিনেতার আরোগ্য কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

Advertisement
monsoon insect bite danger rajesh sharma hospitalised first aid warning signs
রাজেশ শর্মা। ছবি: সংগৃহীত

প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করাকালীন সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রাজেশ শর্মা। এই খবর ছড়াতেই অভিনেতার আপ্ত-সহায়ক জানিয়েছিলেন, “অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। আমি ২৪ ঘণ্টা ওঁর পাশেই আছি। সংক্রমণটা আদতে পায়েই হয়েছে। ফুসফুস পর্যন্ত মোটেই ছড়িয়ে পড়েনি। আপাতত উনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও দু-তিন সময় লাগবে।”

অসুস্থ হয়ে পড়েছিলেন রাজেশ

বাংলার গণ্ডি পেরিয়ে রাজেশ শর্মা হিন্দি সিনেজগতেও অত্যন্ত পরিচিত মুখ। বলিউডেও দারুণ দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। তাবড় তারকাদের সঙ্গে একাধিক চর্চিত ছবিতে অভিনয় করেছেন। এমনকী দক্ষিণেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.