সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে অবশেষে অপেক্ষার অবসান। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বহু প্রতীক্ষিত বায়োপিকের (Sourav Ganguly Biopic) ফার্স্ট লুক প্রকাশ্যে নিয়ে এসেছেন নির্মাতারা। যেখানে লর্ডসের ব্যালকনিতে জার্সি হাতে ‘দাদাগিরি’ করতে দেখা যাচ্ছে রাজকুমার রাওকে। তবে ‘দাদা’র পয়লা ঝলক সুখস্মৃতি ফেরালেও অনুরাগীমহল কিন্তু মোটেই সন্তুষ্ট নয়। অতঃপর রাজকুমারের লুক-পোস্টার আতশকাচে রেখে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ! তাঁদের কথায়, সৌরভের চরিত্রে একেবারে বেমানান রাজকুমার রাও।
আরও পড়ুন:
ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’র পয়লা ঝলকে সেই স্মৃতিই উসকে দিয়েছেন নির্মাতারা। ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে। হাতে জার্সি। ভঙ্গিতে সেই আড়াই দশক পুরনো মেজাজ! সৌরভ নিজে যদিও রাজকুমারের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ। এমনকী ‘দাদা’র পোস্টার, ফার্স্ট লুক দেখে এও বলেছেন যে, ‘জন্মদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার’, তবে মহারাজের চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে দর্শক-অনুরাগীমহলের একাংশের। সেই প্রেক্ষিতেই পোস্টার উন্মোচনের পর থেকে বলিউড অভিনেতা তো বটেই, এমনকী সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাদেরও। একাংশ তো এহেন পোস্টারে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিও টের পেয়েছেন!
‘২০০২ সালে লর্ডস-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ যে ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন, সেই ছবিতেই ‘সুপারইম্পোজ’ করে রাজকুমার রাওয়ের মুখ বসানো হয়েছে!’ কারও বা বিদ্রুপ, ‘এর চেয়ে চ্যাটজিপিটি আরও ভালো কাজ করত।’

কারও দাবি, ‘ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে পুরোটাই এআই দিয়ে তৈরি।’ কেউ বা বললেন, ‘রাজকুমার নিঃসন্দেহে ভালো অভিনেতা কিন্তু এখানে ওঁকে একেবারেই বেমানান মনে হচ্ছে। কাস্টিং ডিরেক্টরের উচিত ছিল চরিত্র নির্বাচনের সময়ে সূক্ষ্ম বিষয়গুলিকে পর্যালোচনা করা।’ একাংশ তো আরও একধাপ এগিয়ে দাবি করলেন, ‘২০০২ সালে লর্ডস-এর ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ যে ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন, সেই ছবিতেই ‘সুপারইম্পোজ’ করে রাজকুমার রাওয়ের মুখ বসানো হয়েছে!’ কারও বা বিদ্রুপ, ‘এর চেয়ে চ্যাটজিপিটি আরও ভালো কাজ করত।’ সৌরভের এক ভক্ত তো বলেই বসলেন, দাদার ভক্ত হিসেবে বলছি, বায়োপিকের জন্য একেবারে নিকৃষ্টমানের ফার্স্ট লুক। এর থেকে ফ্যানপেজগুলিও ভালো পোস্টার বানাতে বেশি পরিশ্রম করে।’ এহেন নানাবিধ মন্তব্য ছেয়ে গিয়েছে নেটভুবনে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের