সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহর ফুটপাত থেকে সোজা ক্যামেরার সামনে! পরোটা বিক্রেতা ‘রাজুদা’ এবার ওয়েব সিরিজে। এই খবর মোটামুটি এখন সবাই জানেন। আর এবার সেই রাজুই এলেন ওয়েব সিরিজের প্রচারে! প্রকাশ্য়ে এল সেই ভিডিও। যা দেখে সোশাল মিডিয়ায় ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে হইচই।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। প্রকাশ্যে এসেছে অনির্বাণ চক্রবর্তীর নতুন ‘একেনবাবু’ সিরিজের একটি প্রচার ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সকাল সকাল কলকাতার রাস্তায় কচুরি খাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন অভিনেতা অনির্বাণ ওরফে একেনবাবু। অন্যদিকে, রাজুদার পরোটার দোকেন উপচে পড়া ভিড়। সেখানেই এসে পৌঁছন একেনবাবু। ৩০ টাকায় ৩ টে পরোটা চেটেপুটে খেয়ে একেনবাবুর সেকি তৃপ্তি। পেট ভর্তি পরোটা খেয়ে রাজুদার নতুন নামকরণ করলেন একেনবাবু- ‘পকেটদার রাজু পরোটা।’ এই প্রচার ভিডিওই এখন ভাইরাল।
রাজুর কথায়, ”এর আগে তো গেম শো-তে খেলতে গিয়েছি, তখনকার থেকে এবার অন্যরকম অভিজ্ঞতা। কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে। খুব আনন্দ হচ্ছে। আগে থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে। বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি নিজে। তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম।”
২৩শে জানুয়ারি হইচই-তে আসছে একেনবাবু। আর সেই সিরিজের প্রচারেই এবার অনির্বাণের পাশে রাজুদা।
সর্বশেষ খবর
-
হাসিনার প্রত্যাবর্তন থেকে মক্কা চুক্তি, বহু প্রশ্ন উত্তরহীন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে
-
কমিশনে ঝুলে প্রতীক সিদ্ধান্ত, শিয়রে উপনির্বাচন! ঋত শিবিরের ১০ তৃণমূূল বিধায়ককে চিঠি স্পিকারের
-
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা
-
সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধ জাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির
-
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?