পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় সিনেজগতে নিষিদ্ধ পাকিস্তানী শিল্পীরা। এদেশের শিল্পীদের নিয়েও কম বিষোদ্গার হয়নি পাক মুলুকে। একসময়ে এদেশের ছবিতে প্লেব্যাকের পাশাপাশি চুটিয়ে কনসার্টও করতেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানরা। এমনকী বলিউড ছবিতে কাজেলর সুবাদে ফাওয়াদ খান, মাহিরা খানদের গুণমুগ্ধের সংখ্যাও এদেশে নেহাত কম ছিল না। কিন্তু বছর কয়েক ধরে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনে ব্যাপক প্রভাব পড়েছে দু’দেশের বিনোদুনিয়ায়। এমতাবস্থায় আচমকাই পাকিস্তানে হইচই ফেলে দিয়েছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’কে নিয়ে প্রতিবেশী দেশে রীতিমতো হইচই। কী এমন করলেন?
আরও পড়ুন:
‘তোমার সৌন্দর্যে যারা ঈর্ষান্বিত, তারা তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি তো বাঘিনী,…’
আসলে নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে সম্প্রতি পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে নতুন কাজ উপহার দিয়েছেন রাখি সাওয়ান্ত। আর তাতেই পাক মুলুকে ‘লর্ড রাখি’ আখ্যায় ভূষিত হয়েছেন রাখি সাওয়ান্ত। ঠিক কী ঘটেছে? বিষয়টা খানিক খোলসা করেই বলা যাক। আসলে অভিনেত্রী হানিয়া সম্প্রতি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। পাক নায়িকার গাওয়া প্রথম গান ‘পাবলো’ রীতিমতো ঝড় তুলে দিয়েছে সেদেশে। আর সেই গানের ভিডিওতেই যে শ্রোতা-দর্শকের জন্য এমন সারপ্রাইজ লুকিয়ে ছিল, সেটা সম্ভবত ঠাহর করতে পারেননি পাক মুলুকের বাসিন্দারা! ‘পাবলো’র একেবারে শেষ অংশে নজর কেড়েছে রাখি সাওয়ান্তের কণ্ঠ। আর হানিয়া-রাখির এহেন কোল্যাবেই পাকিস্তানে বর্তমানে ঝড়।

কেউ হানিয়া-রাখির কোল্যাবের প্রশংসা করেছেন, তো কেউ বা ভারতীয় অভিনেত্রীকে ‘লর্ড রাখি’ আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘পাবলো’। যে গানের সুবাদে র্যাপার হিসেবে আত্মপ্রকাশ করেছেন হানিয়া আমির। গানের কথা এবং সুরও অভিনেত্রীর নিজেরই লেখা। শুধু কি তাই? মিউজিক ভিডিওয় ভিন্ন লুকে ব্যাপক সাড়াও ফেলেছেন পাক নায়িকা। আর সেখানেই নেপথ্যকণ্ঠ হিসেবে শোনা গিয়েছে রাখি সাওয়ান্তের কণ্ঠ। যেখানে হানিয়া আমিরের ভূয়সী প্রশংসা করে বলিউডে বিতর্কিত অভিনেত্রীকে বলতে শোনা যায়, “হানিয়া, আমার সোনা, কোনও টেনশন নিও না। বুঝলে তো, একদম টেনশন করা যাবে না। আরে, তুমি তো অপ্সরা, তোমার মুখে এক স্বর্গীয় দ্যুতি রয়েছে। তোমার সৌন্দর্যে যারা ঈর্ষান্বিত, তারা তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি তো বাঘিনী, হানিয়া। বুঝলে? ভয় পাবে না। যে ভয় পায়, সে তো মৃতপ্রায়। ভয়কে জয় করো। তুমি এগিয়ে চলো।” পাক নায়িকার ব়্যাপের মাঝে রাখি সাওয়ান্তের কণ্ঠে এহেন শব্দরাজিই সাড়া ফেলেছে পাকিস্তানে। হইচইও নেহাত কম হচ্ছে না। রাখি সাওয়ান্তের এহেন বন্ধুত্বপূর্ণ আচরণে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পাক বাসিন্দাদের একাংশ। কেউ হানিয়া-রাখির কোল্যাবের প্রশংসা করেছেন, তো কেউ বা ভারতীয় অভিনেত্রীকে ‘লর্ড রাখি’ আখ্যা দিয়েছেন। প্রতিবেশী দেশের এহেন ভালোবাসা যে রাখি নিজেও উপভোগ করছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যাচ্ছে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের