‘কেডি: দ্য ডেভিল’ এই গানে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইতে হয় সঞ্জয় দত্ত ও নোরা ফতেহিকে। চটুল গানের তালে সঞ্জয়-নোরার উদ্দাম নাচ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই মামলাতেই কমিশনের তরফে চিঠি পেয়েছিলেন। এবার বিতর্কের কেন্দ্রে রামচরণ অভিনীত আসন্ন ছবি ‘পেড্ডি’র গান ‘হাল্লাল্লাল্লো’। একই দোষে দুষ্ট এই গানও! রামচরণের সঙ্গে শ্রুতি হাসান ও জাহ্নবী কাপুরের সৌষ্ঠব কোমরের ঝলকানিকে ‘যৌনগন্ধী’ বলে দাগিয়ে দিয়েছেন সমজমাধ্যমের ‘নীতিপুলিশ’রা।
আরও পড়ুন:
তাঁদের মতে, নাচের ভঙ্গিমা অত্যন্ত অশালীন, নিম্নরুচির কোরিওগ্রাফ। এছাড়াও রামচরণের (Ram Charan) সঙ্গে জাহ্নবী, শ্রতির নাচে দুই নায়িকার শরীরী বিভঙ্গেও আপত্তি তোলেন। ক্যামেরার লেন্সে নারীশরীরকে আপত্তিজনকভাবে উপস্থাপনের অভিযোগেও সরব নেটভুবন। সাম্প্রতিক সময়ে আইটেম গান ও আবেদনময়ী নাচের উপর বহু তেলুগু ছবির নির্ভরশীলতা বাড়ছে বলে দাবি একাংশের। অনেকে আবার মনে করছেন, ‘পুষ্পা’র জনপ্রিয়তার পরই সিনেমায় এই ধরনের অতিরঞ্জিত নাচের বাড়বাড়ন্ত।


সংশ্লিষ্ট বিষয়ে দ্বিধীবিভক্ত কলিউড। এক শ্রেণির নির্মাতা ও সমর্থকদের মতে, দর্শকের মনোরঞ্জনের অংশ। একাশো শতাংশ বিনোদন প্রদানের জন্য দর্শকের চাদিহা অনুযায়ীই সিনেমার চিত্রানাট্য থেকে গান সবটাই তৈরি করা হয়। অন্যদিকে কিছু দর্শক ও সমালোচকদের যুক্তি, সিনেমার গ্ল্যামার বা দর্শককে আকৃষ্ট করার সঙ্গে ‘অশ্লীল’ দৃশ্যায়নের কোনও মিল নেই। বর্তমান সময়ে ছবি তৈরির ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তাঁরা।


‘পেড্ডি’র (Peddi Movie) গান ‘হাল্লাল্লাল্লো’-এর কোরিওগ্রাফারকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ অতীত ফুঁড়ে খোঁচা মেরেছেন , ‘এই গান যিনি কোরিওগ্রাফ করেছেন তিনি তো নিজেই যৌন হেনস্থার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন।’ সম্প্রতি স্পোটর্স ড্রামা ‘পেড্ডি’-র মিউজিক লঞ্চের অনুষ্ঠানে হাসির খোরাক হন দক্ষিণী অভিনেতা রামচরণ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে কয়েকটি শব্দে বর্ণনা করতে বলা হয়। তখনই বুমরাহ সম্পর্কে বলতে গিয়ে ক্রিকেট আর ফুটবল গুলিয়ে ফেলেন!

এরপরই নেটভুবনে মিমের বন্যা। মন্তব্য বাক্সে জমা পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিজের ভুল স্বীকার করে এক্স হ্যান্ডেলে বুমরাহর কাছে ক্ষমা চেয়ে রামচরণ লেখেন, ‘উফ… আমি সত্যিই অনেক সময় নাম ভুলে যাই। জ্যাসপ্রীত বুমরাহজির কাছে ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটা সত্যিই বিরাট ভুল ছিল।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সেদ্ধ করতে গিয়ে চিড় ধরছে ডিমের খোলায়, সমাধান করবে একটিমাত্র পাতিলেবু!
-
অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না! সাধারণ সংক্রমণও কেন হয়ে উঠছে ভয়ংকর?
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০