৩৯-এর বরুণের মা চল্লিশের মৌনী! ‘পরিচালকের মাথা খারাপ’, টিজার দেখে খোঁচা নেটভুবনের
বিচ্ছেদের পর হঠাৎ নায়িকা ছেড়ে মায়ের ভূমিকায় মৌনী রায়। তাও আবার সমসাময়িক অভিনেতা বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে। নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই চরম কটাক্ষ বঙ্গললনাকে।
আরও পড়ুন:
প্রথম ঝলক দেখে তাজ্জব বিনোদনদুনিয়া, সিনেমা বলে এটাও সম্ভব! সাধারণ দর্শক থেকে বুদ্ধিজীবীমহলে সর্বত্রই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। নায়িকা হিসেবে সাফল্য অর্জনের পর কেন আচমকা মায়ের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নও ধেয়ে এসেছে মৌনীর দিকে তা বলাই বাহুল্য। এখানেই শেষ নয়, নেটভুবনের রসিকতা, 'পরিচালকের মাথা খারাপ হয়েছে বলেই এমন ভাবনা।'
বরুণের মায়ের চরিত্রে মৌনী, সেখানেও রয়েছে চমক। জন্মদাত্রী মা নন, 'নকল'মায়ের ভূমিকায় দেখা যাবে মৌনীকে। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, ঘটনাচক্রে অর্থের বিনিময়ে বরুণ মৌনীকে‘মা’ হিসাবে পরিচয় দিতে বাধ্য হন। যদিও এই সাফাই মোটেই মনঃপুত হয়নি সিনেপ্রেমীদের। কমেন্ট বক্সে তাঁদের সপাট জবাব, 'গল্পের বিশ্বাসযোগ্যতাই তৈরি হয়নি।' অনেকে আবার মৌনীকে খোঁচা মেরে বলেছেন, 'হাতে বিশেষ কাজ নেই বলেই মায়ের চরিত্রে অভিনয়?'