অক্ষয় কুমার আর রবিনা ট্যান্ডন মানেই নয়ের দশকের ছেলেমেয়েদের মনে বেজে ওঠে ‘তু চিজ বরি হ্যায় মস্ত মস্ত’। দীর্ঘ ২২ বছর পর অর্থাৎ দু’দশক পেরিয়ে বড় পর্দায় অক্ষয়-রবিনার প্রত্যাবর্তনে নস্ট্যালজিক জুটির অনুগামীরা। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ জুটি না বাঁধলেও এক ছবিতে দুজনের উপস্থিতিতেই খুশি। অক্ষয় রবিনার ‘টিপ টিপ বরসা পানি’ আজও লোকমুখে ফেরে। বাইশ বছর পর প্রেক্ষাগৃহে অক্ষয় কুমার (Akshay Kumar) ও রবিনা ট্যান্ডনের পুনর্মিলন বর্ষার প্রথম বৃষ্টির মতোই এনজয় করেছে নয়ের দশকের সিনেমাপ্রেমীরা।
আরও পড়ুন:
একসময় অক্ষয়-রবিনার (Raveena Tandon)প্রেম ছিল সিনেপাড়ার হট গসিপ। বাইশ বছর পর বলিউডের ‘খিলাড়ি’র সঙ্গে কাজের সুযোগে সহ অভিনেতার ভূয়সী প্রশংসা করেন রবিনা। তিনি বলেন, “এত বছর পর আবার ওঁর সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। ওঁর মধ্যে একটুও পরিবর্তন আসেনি। এখনও আগের মতোই ভীষণ পরিশ্রমী, নিবেদিতপ্রাণ এবং নিজের কাজের প্রতি ভীষণ মনোযোগী।”

আরও বলেন, “একটি প্রোজেক্টের সঙ্গে ও কতটা জড়িত থাকে তা সেটে গেলেই বোঝা যায়। ও যে সাফল্য পায় তা সম্পূর্ণ নিজের কঠোর পরিশ্রমের জোরেই। খুব সহজে ও কিছু পেয়ে যায় না। সত্যিই ও ভীষণ পরিশ্রমী। সেটে ওঁর মতো এতটা নিবেদিতপ্রাণ লোকজন খুব কমই দেখা যায়।”

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান জানান, এই ছবিতে রবিনাকে প্রস্তাব দেওয়ার সময় তিনি অক্ষয়ের সঙ্গে আবার কাজ করার প্রসঙ্গ তোলেন। পেশাদার শিল্পীর মতো প্রত্যুত্তর বলেছিলেন, “তাতে কী হয়েছে? আমরা প্রত্যেকে শিল্পী। সবাই এখন পরিণত। আমরা সবাই বন্ধু আর সেটে দারুণ মজা করব।” বলিউডপ্রেমীদের কাছে এই পুনর্মিলন বিশেষ তাৎপর্যপূর্ণ।

সাম্প্রতিক অতীতে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন একাধিক সুপারহিট হিন্দি ছবি দর্শককে উপহার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আহমেদ আরও বলেন, অক্ষয় ও রাভিনা যখন একসঙ্গে একটি নাচের দৃশ্যের শুটিং করছিলেন, তখন পুরো সেট করতালিতে মুখরিত হয়ে উঠেছিল। উল্লেখ্য, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর হাত ধরে দর্শকের দরবারে ফিরেছে সুনীল শেট্টি রবিনা ট্যান্ডন জুটিও। ‘মোহরা’ আক্কি-রবিনার সঙ্গে তিনিও ছিলেন। একেই বলে ‘ডবল ধামাল’!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?