Riddi Sen

‘লজ্জা! এই মেসিকে মাসি-মেসোরা অপদস্থ করেছিল…’, অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধির

Lionel Messi: জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত খেলা আর 'খেলা হবে' স্লোগানের মধ্যে তফাৎটা কোথায়? 'G.O.A.T আর Goat'-এর পার্থক্য বুঝিয়ে 'বিশ্বাস'দের নিয়ে বিস্ফোরক ঋদ্ধি সেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৪:০৯

options
link
‘লজ্জা! এই মেসিকে মাসি-মেসোরা অপদস্থ করেছিল…’, অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধির
মেসি গোলের হ্যাটট্রিক করতেই ঋদ্ধি সেনের নিশানায় অরূপ বিশ্বাস।

আলজেরিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য লিওনেল মেসি! আর্জেন্টিনার হয়ে ২০০তম ম্যাচে হ্যাটট্রিক করে ফের একবার তিনি বুঝিয়ে দিলেন যে, বয়স চল্লিশের দোরগোড়ায় হলেও পায়ের ম্যাজিক এখনও ভুলে যাননি। আলজেরিয়াকে হেলায় ৩-০ গোলে হারিয়ে মেসির হাত ধরে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। সংশ্লিষ্ট ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন ‘এলএম ১০’। এমনকী পিছনে ফেলে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। পয়লা ম্যাচেই মেসির এহেন রাজকীয় অভিযানে বিশ্বজুড়ে উন্মাদনায় ফুটছেন আর্জেন্টিনা সমর্থকরা। এমন আবহেই গত ডিসেম্বরের মেসি কাণ্ডের স্মৃতি আউড়ে অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধি সেনের (Riddi Sen)।

Advertisement

ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি গোলের রেকর্ড ছুঁতেই ফের সোশাল পাড়ার চর্চায় অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে এইমুহূর্তে ট্রোল, মিমের অন্ত নেই। এমন আবহে ঋদ্ধি সেনও অরূপকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত খেলা আর ‘খেলা হবে’ স্লোগানের মধ্যে তফাৎটা কোথায়?

রাজ্যে পালাবদলের পর থেকেই মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়িয়েছেন তিনি। এইমুহূর্তে অরূপ ঠিক কোথায়, সেটাও অজানা। এমতাবস্থায় ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি গোলের রেকর্ড ছুঁতেই ফের সোশাল পাড়ার চর্চায় অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে এইমুহূর্তে ট্রোল, মিমের অন্ত নেই। এমন আবহে ঋদ্ধি সেনও অরূপকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা মনে করিয়ে দিয়েছেন যে, প্রকৃত খেলা আর ‘খেলা হবে’ স্লোগানের মধ্যে তফাৎটা কোথায়? শুধু তাই নয়, গত ডিসেম্বরের স্মৃতি আউড়ে ‘সর্বকালের সেরা ফুটবল তারকা’ (G.O.A.T) মেসির সঙ্গে অনভিপ্রেত আচরণের জন্য ‘ছাগল’ বলে বিঁধতেও ছাড়লেন না ঋদ্ধি। ঠিক কী বলেছেন অভিনেতা?

Advertisement
Riddhi Sen revives the Lionel Messi controversy to target Arup Biswas.
বিশ্বকাপে নজরে মেসি। ফাইল ছবি।

ঋদ্ধি সেনর মন্তব্য, “আজকে আবার লজ্জা লাগছে। অবাক লাগছে, লিওনেল মেসিকে শেষমেশ মাসি-মেসোরা অপদস্থ করেছিল? মেসির হ্যাট্রিকের এই অবিশ্বাস্য খেলা আর ‘খেলা হবে’কে এক ভেবে ফেলা যায়? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যকে মাঠের মধ্যে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে তাঁর কোমর জড়িয়ে ছবি তোলা যায়? যাক গে, হয়তো ইহাই G.O.A.T আর Goat-এর তফাৎ।” এহেন মন্তব্যে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে যে অভিনেতা ‘ছাগল’ বলেই সম্বোধন করেছেন, তা বলাই বাহুল্য।

Advertisement

গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে থেকে একঝলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মেসির সঙ্গে তাঁর একাধিক ছবি-ভিডিও। তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায়। কিন্তু অব্যবস্থার অভিযোগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি ছাড়া পেতেই অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ। সেই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বিচার পেতে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শতদ্রু। তবে এই মুহূর্তে বেপাত্তা অরূপ। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়াচ্ছেন তিনি। এমন আবহে মেসি গোলের হ্যাটট্রিক করতেই ফের নেটভুবনের নিশানায় অরূপ বিশ্বাস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.