সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই আদিপুরুষ ছবিতে রাবণ অবতারে চমকে দিয়েছিলেন সইফ আলি খান। তবে এবার আর রাবণ নয়, বরং দক্ষিণী ছবিতে নতুন অবতারে ধরা দিলেন সইফ। আর সেই ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়ার।
BHAIRA
AdvertisementHappy Birthday Saif sir !#Devara pic.twitter.com/DovAh2Y781
Advertisement— Jr NTR (@tarak9999) August 16, 2023
দক্ষিণের নতুন ছবি দেবারায় এবার দেখা যাবে সইফ আলি খানকে। সইফের চরিত্রের নাম ভাইরা। সেই ভাইরা লুকের ছবিই শেয়ার করলেন জুনিয়ার এনটিআর। এক মুখ দাড়ি, মাথা ভরতি কোঁকড়া চুলে একেবারে অন্য অবতারে দেখা গেল সইফকে।
এই ছবি থেকেই তেলুগু ছবিতে পা রাখছেন সইফ আলি খান। সইফ ছাড়াও এই ছবিতে দেখা যাবে জুনিয়ার এনটিআর ও কোরাতালা শিবা।
[আরও পড়ুন: ‘OMG 2’ হিট! ‘ফ্লপ অভিনেতা’র তকমা ঘুচতেই প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে ডাকলেন অক্ষয়]
প্রসঙ্গত, সইফ আলি খান বর্তমানে করিনা এবং দুই সন্তান- তৈমুর, জেহকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে লন্ডনে পারিবারিক ছুটি কাটাতে গিয়েছিলেন। করিনা কাপুরের ইনস্টাগ্রামেই মিলেছে তার ঝলক।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল Gadar 2! ৫ দিনেই পেরোল ২০০ কোটির গণ্ডি]
সর্বশেষ খবর
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!