সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের (Salman Khan) ‘গ্যালাক্সি’তে হামলার ঘটনায় একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। এর আগে তাপি নদী থেকে দুটি বন্দুক উদ্ধার হয়েছিল। পাওয়া গিয়েছিল তিন-তিনটি ম্যাগাজিন। ভাইজানের বাংলোয় ওই দুই হামলাকারীদের বন্দুক জোগানোর নেপথ্যে কারা? তদন্তে নেমে এবার পাঞ্জাব থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ।
গত ১৪ এপ্রিল কাকভোরে সলমন খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই ব্যক্তি। বিষ্ণোই গ্যাংয়ের তরফে সেই হামলার দায় স্বীকার করেছে। তারপর জল গড়িয়ে বহুদূর। নিত্যদিন একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। এবার পাঞ্জাব থেকে মুম্বই পুলিশের জালে দুই ব্যক্তি। যারা ওই শ্যুটারদের বন্দুক জোগান দিয়েছিল। মুম্বই অপরাধ দমন শাখার তরফে গ্রেপ্তার হওয়া ওই দুই ধৃতের নাম সোনু সুভাষ চান্দের, বয়স ৩৭। অপরজন ৩২ বছর বয়সি অনুজ থাপান। জানা গিয়েছে, দুজনেরই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল। আর তারাই হামলাকারীদের বন্দুক দিয়েছিল।
[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র প্রিমিয়ারে অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাকে জড়িয়ে কাঁদলেন রেখা! কিন্তু কেন?]
সলমনের বাংলোয় হামলার ঘটনার পরই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে খোদ। শুধু তাই নয়! ভাইজানকে খুনের হুমকি দেওয়া বিষ্ণোই গ্যাংকেও খতম করার কথা ঘোষণা করেন তিনি। তারপর থেকেই সংশ্লিষ্ট মামলায় আদা জল খেয়ে মাঠে নেমেছে মুম্বই পুলিশ। তবে সলমন কিন্তু ‘বেফিকর’। বুক ফুলিয়ে কাজে যাচ্ছেন সর্বত্র। বুধবার রাতেও বনশালির হিরামণ্ডীর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন। তার আগের দিনই কড়া নিরাপত্তায় মুড়ে দুবাই থেকে মায়ানগরীতে ফিরেছেন।
[আরও পড়ুন: ইডির জন্য ঘরছাড়া, সন্তানদের নিয়ে মুম্বই ছাড়লেন শিল্পা শেট্টি! পাপারাজ্জি দেখেই ফেরালেন মুখ]
সর্বশেষ খবর
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার