সোম সকালে ‘শার্টলেস’ অবতারে ধরা দিয়ে নেটভুবনে একপ্রকার ঝড় তুলে দিয়েছেন সলমন খান (Salman Khan)। তার সঙ্গে অবশ্য ইঙ্গিতপূর্ণ বার্তাও দিয়েছিলেন। যে ক্যাপশনের ছত্রে ছত্রে ফুটে উঠেছে ভাইজানের একাকিত্ব কাহন! কিন্তু সেসব সরিয়ে নেটবাসিন্দা থেকে ‘ফ্যাশন পুলিশ’দের নজরে সলমনের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ। বলা ভালো, সাহসী ছবি পোস্ট করে ভাইজান রীতিমতো ‘রেড অ্যালার্ট’ জারি করে ফেলেছেন মায়নগরীর সেলেব পাড়ায়। ঘনিষ্ঠমহলের ভ্রু যুগল তো আন্দোলিত হয়েইছে, এমনকী এহেন ছবি দেখে স্থির থাকতে পারলেন না সলমনের প্রাক্তন প্রেমিকাও। অতঃপর প্রকাশ্যেই প্রেমের ইস্তেহার বুনে দিয়েছেন সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)।
সলমন-সঙ্গীতার সম্পর্কের গুঞ্জন একসময়ে ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে ‘হট কেক’-এর মতো বিকোত। তাঁদের রোম্যান্সের আখ্যান তৎকালীন শুধু রঙিন ‘পেজ থ্রি’তেই সীমাবদ্ধ ছিল না। উভয়ের পরিবারও সেই সম্পর্কের কথা জানতেন। সলমন-সঙ্গীতা বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেন। কিন্তু…
সলমন-সঙ্গীতার সম্পর্কের গুঞ্জন একসময়ে ইন্ডাস্ট্রির গণ্ডি পেরিয়ে ‘হট কেক’-এর মতো বিকোত। তাঁদের রোম্যান্সের আখ্যান তৎকালীন শুধু রঙিন ‘পেজ থ্রি’তেই সীমাবদ্ধ ছিল না। সময়টা আশি থেকে নব্বইয়ের দশক। সলমন খানের প্রেমে হাবুডাবু খাচ্ছেন সঙ্গীতা বিজলানি। উভয়ের পরিবারও সেই সম্পর্কের কথা জানতেন। প্রেমের টানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সলমন-সঙ্গীতা বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেন। ঠিক হয়, ভাইজানের বাবা সেলিম খানের জন্মদিনেই সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। কিন্তু বিয়ের মাত্র পাঁচ-ছয় দিন আগেই হঠাৎ ছন্দপতন! বেঁকে বসেন সলমন খান। আমন্ত্রণপত্র ছাপা হয়ে গেলেও ছাঁদনাতলায় আর বসেননি তিনি। সলমন-সঙ্গীতার বিয়ে ভাঙার নেপথ্যে অবশ্য আজও দু’রকম ‘তত্ত্ব’ শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরমহলে। এক, সলমন নিজেই বিয়ে করতে না চাওয়ায় পিছিয়ে এসেছিলেন। দুই, সলমনকে নাকি বন্ধ ঘরে সোমি আলির সঙ্গে দেখে বিয়ে ভেঙে দিয়েছিলেন সঙ্গীতা বিজলানি খোদ। তবে কারণ যাই হোক, দু’জনের আর এক হওয়া হয়নি। তবে প্রেমের সম্পর্ক ভাঙলেও সঙ্গীতার সঙ্গে আজও সলমনের বন্ধুত্ব অটুট। সেই বন্ধুত্বের পালে হাওয়া তুলেই এবার ‘শার্টলেস’ ষাটোর্ধ্ব সলমনকে দেখে প্রেম জাহির করতে পিছপা হলেন না অভিনেত্রী সঙ্গীতা।

কী এমন করলেন অভিনেত্রী, যা কিনা বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে? কৌতূহল অস্বাভাবিক নয়! সলমনের সুঠাম দেহসৌষ্ঠব এবং টানটান ‘অ্যাবস’ দেখে পোস্টের মন্তব্যবাক্সে ‘উফফফ…’ লিখেছেন সঙ্গীতা বিজলানি। শুধু তাই নয়, তার সঙ্গে বেশ কয়েকটি ‘আগুন’ ইমোজিও জুড়ে দিয়েছেন। অতঃপর সলমনের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ দেখে যে বাকিদের মতো তিনিও ভালোবাসা জাহির না করে পারেননি, তা বলাই বাহুল্য। অভিনেত্রীর এহেন কমেন্টের প্রেক্ষিতে নেটভুবন পালটা প্রশ্ন ছুড়েছে, ‘আপনি কি তৃষ্ণার্ত?’ আসলে প্রাক্তন প্রেমিকা বলেই সলমনের পোস্টে সঙ্গীতার মন্তব্য নিয়ে এত চর্চা।

সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?