পয়লা ডিসম্বর, ২০২৫ ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন। সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত অভিনেত্রীকে সিনে পাড়ার কোনও অনুষ্ঠানে সেভাবে দেখাও যায় না। নতুন ছবির প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে সামান্থার সম্পর্কের সমীকরণ নিয়েই বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস! কারণ ভরা মঞ্চে অনেকেই সামান্থার প্রতি ভালোবাসা জাহির করে ‘লাভ ইউ’ বললেও তাঁর মনের মানুষ ‘ভালোবাসি’ বলতে নারাজ। রাজ-সামান্থার দাম্পত্য নিয়ে যখন চর্চা চলছে ঠিক সেই সময় অভিনেত্রীর ‘সারপ্রাইজ’!
আরও পড়ুন:
দুই থেকে তিন হচ্ছেন রাজ ঘরনি? বডি হাগিং সাদা টি-শার্টে উঁকি মারছে বেবি বাম্প! সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে নেটাগরিকদের প্রাথমিক অনুমান, সামান্থা অন্তঃসত্ত্বা। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি। এই মুহূর্তে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে ব্যস্ত সামান্থা। ছবি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। সাফল্য উদযাপনের মাধ্যমেই ছবির প্রচারও করেছেন অভিনেত্রী।

ছবিটির প্রযোজনা করেছেন সামান্থার স্বামী। তাই এই যাত্রায় সামন্থার সফর সঙ্গী তারকা স্বামী রাজ নিদিমরু। সেই ভিডিওতেই নজর কেড়েছে সামান্থার স্ফীতোদর! অতঃপর নেটভুবনে সামান্থার মা হওয়ার জল্পনা ছড়িয়েছে তা বলাই বাহুল্য। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক ভক্তের ভালোবাসা, ‘আমি আশা করি তিনি সত্যিই গর্ভবতী। ঈশ্বর ওঁদের আশীর্বাদ করুন।’

আরেকজন লেখেন, ‘অভিনন্দন সামান্থা।’ মঙ্গল কামনা করে এক ভক্ত লিখছেন, ‘আমি ওঁর জন্য খুব খুশি। জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুক।’ ভিডিও ভাইরাল হতেই ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসছেন রাজ ও সামান্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরেরই ভূমিষ্ঠ হবে সেলেব দম্পতির প্রথম সন্তান। পঁচিশের ডিসেম্বরে বিয়ে আর ছাব্বিশের ডিসেম্বর দুই থেকে তিন হচ্ছেন রাজ ও সামান্থা! গুঞ্জনে কবে সিলমোহর দেন দম্পতি এখন তারই অপেক্ষা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও