Sanjay Dutt

গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের

ভারতের সঙ্গে আন্তর্জাতিকস্তরের ব্যক্তিত্বদের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের এক সুন্দর উদাহরণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৪১

options
link
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সঞ্জয় দত্ত

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখানেই মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইকের সঙ্গে মঞ্চে ছিলেন ‘মুন্নাভাই’। মহারাষ্ট্রের বাসিন্দা হয়েও মারাঠি বলতে পারেন না! এই অক্ষমতা অকপটে স্বীকার করে আলোচনার কেন্দ্রে সঞ্জয় দত্ত। সেই আবহেই সোশাল মিডিয়ায় সঞ্জয় দত্তের একটি ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। বিশিষ্ট কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা সঞ্জয় দত্ত। হাইপ্রোফাইল ব্যক্তিত্বদের মাঝে মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্পের মেয়ের টিফানি ট্রাম্পের সঙ্গে।

Advertisement

ছবি পোস্ট করে কী লিখলেন মুন্নাভাই? বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে সঞ্জয় দত্ত এক্স হ্যান্ডলে লিখলেন, ‘সুন্দরী টিফানি ট্রাম্পের সঙ্গে দেখা করার মুহূর্তটা সত্যিই দারুণ অনুভূতি। সুদর্শন মাইকেল বুলোস এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে দেখা করে দারুণ লাগল। আর আমার রকস্টার ভাই রাজেশ্বরী সিংও সেখানে ছিলেন। আশা করি, খুব শীঘ্রই আবার দেখা হবে!’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন ঐতিহ্যবাহী পোশাকে সাবেক সাজে নজর কেড়েছেন সঞ্জুবাবা। পরনে ছিল সাদা কুর্তা পায়জামা আর গলায় হলুদ উত্তোরীয়। গণেশ পুজোর মরশুমে ট্রাম্পের মেয়েকেও দেখা গেল একেবারে দেশি লুকে! সাজসজ্জায় পাশ্চাত্যের ছিটেফোঁটা ছিল না। বরং এদিন টিফানি পরেছিলেন লেহেঙ্গা, সঙ্গে মানানসই জুয়েলারি। গেরুয়া রঙের শেরওয়ানিতে দেখা মিলল মাইকেল বুলোসের।

Advertisement

আর স্যুট-বুটে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। রাজেশ্বরী সিংয়ের গলাতেও ছিল হলুদ উত্তোরীয়। ছবিটি দেখে প্রাথমকি অনুমান কোনও বিলাসবহুল হোটেল বা অনুষ্ঠানের হলের অন্দরমহলের ছবি। এই সাক্ষাৎ যেন ভারতের সঙ্গে আন্তর্জাতিকস্তরের ব্যক্তিত্বদের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের এক সুন্দর উদাহরণ। কী কারণে এই সমাগম সে বিষয়ে অবশ্য কিছু খোলসা করেননি অভিনেতা।

১৪ সেপ্টেম্বর, সোমবার প্রযোজক ও চলচ্চিত্রজগতের ব্যক্তিত্ব নাদিম খানের সঙ্গেও দেখা করেন সঞ্জয়। একসঙ্গে গণপতি বাপ্পার দর্শনও করেন। নাদিম খান সলমনের ঘনিষ্ঠ বন্ধু, তাঁর সঙ্গে সঞ্জয় দত্তের বেশ কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ধর্মীয় অনুষ্ঠানে সঞ্জয়-নাদিমের ঐতিহ্যবাহী সাজ সকলের মন জয় করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.