Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Aamir Khan

ছবির পোস্টারেই ঘায়েল! ‘দঙ্গল’-এর আমিরকে বিয়ের জন্য ব্যাকুল মহিলা মহল, সিক্রেট ফাঁস সোনালির

কোন মন্ত্রে ব্যাকুল মহিলামহল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২০:০১

options
link
ছবির পোস্টারেই ঘায়েল! ‘দঙ্গল’-এর আমিরকে বিয়ের জন্য ব্যাকুল মহিলা মহল, সিক্রেট ফাঁস সোনালির zoom
আমির খান। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ষাটোর্ধ্ব অভিনেতা আমির খানের চকোলেট বয় ইমেজটা যেন আজও মহিলা ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছে। ‘গজনি’, ‘দঙ্গল’-এর মতো ছবিতে রোমিও লুককে দূরে সরিয়ে পুরদস্তুর এক অন্য আমিরকে আবিষ্কার করেছিল দর্শক। যে কোনও চরিত্রেই সাবলীল। তাই তো তিনি ইন্ডাস্ট্রিতে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ বলেই পরিচিত। অভিনেত্রী সোনালি কুলকার্নি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমির খান এমন এক ব্যক্তিত্ব যাঁর সিনেমার পোস্টার দেখেই মেয়েরা কার্যত উন্মাদ হয়ে যায়। তাঁকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে ওঠে।

ষাটের গণ্ডি পেরিয়েও আমির যে বিবাহযোগ্য গৌরীর সঙ্গে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করে সেই প্রমাণ দিয়েছেন। ‘দিল চাহতা হ্যায়’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছিলেন সোনালি। জুটি হিসাবে কাজ না করলেও পুরো সিনেমাজুড়ে দুজনেই ছিলেন। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে ‘দঙ্গল’য়ে আমির লুকের প্রশংসা করে বলেন, “যখন কোনও প্রস্থেটিক মেকআপ ছাড়াই নিজেকে তিন-চার মেয়ের বাবা হিসেবে তুলে ধরেন, তখনই তিনি আমার কাছে প্রকৃত নায়ক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Amid Threats Over 'Love Jihad' Allegations Aamir Khan's Security increases
আমির খান

এই কথোপকথনের সূত্রপাত কোথায়? সলমন খান অভিনীত ‘ভারত’ ছবিতে ভাইজানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা অল্প বয়সে বয়স্ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান। এই প্রসঙ্গে, সোনালীর সংযোজন, এযাবৎকাল বহু অভিনেতাই যেমন আমির খান, সইফ আলি খান চেনা ছকের বাইরে অভিনয় করছেন।সেই সাক্ষাৎকারে আরও একটি আলোচ্য বিষয়, একটা সময় বিয়ের পর অভিনেত্রীদের কাজের পরিসর কমে আসে।

সম্মতি জানিয়ে সোনালি বলেন, “একটা সময় ছিল যখন আমরা আলোচনা করতাম বিয়ে করলেই অভিনেত্রীদের কেরিয়ার শেষ। কিন্তু, এখন সময় বদলেছে। দর্শকই প্রমাণ করে দিয়েছেন যে নায়কেরা যেমন বিয়ে করতে পারেন নায়িকারাও পারেন। তাঁরাও সন্তান নিতে পারেন, তাঁদেরও পরিবার থাকতে পারে।”

সোনালির মতে, “আমার মনে হয় না যে মেয়েরা ভিন্নস্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করা প্রয়োজন। যারা দাবি করেন যে তাঁরা শুধু নায়ক হতে চান তাঁদের জন্য আমার করুণা হয়। আজকের দিনে কোনও অভিনেতাই হয়ত এতটা সংকীর্ণ মানসিকতার নন। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই নিজের প্রতিভাকে মেলে ধরা উচিত।”

সোনালি কুলকার্নি

‘দিল চাহতা হ্যায়’-এর সহ অভিনেতা সইফ আলি খান ও আমির খানের উদাহরণ টেনে বলেন কীভাবে তাঁরা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেন। সবশেষে সোনালি বলেন, “আমার মনে হয় না কোনও ভালো অভিনেতা এমন প্রতিযোগিতায় লিপ্ত হন যেখানে তাঁদের তরুণ দেখাতেই হবে। অভিনয়ের ওপর দখল থাকলে বা আত্মবিশ্বাসী হলে কোনওভাবেই বয়স সেখানে বাধ সাধতে পারে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.