Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Mahira Khan

৪১-এ অন্তঃসত্ত্বা শাহরুখের নায়িকা, দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা

দ্বিতীয় বিয়ের পর প্রথমবার মা হতে চলেছেন শাহরুখের নায়িকা মাহিরা খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৪:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৪:০৪

options
link
৪১-এ অন্তঃসত্ত্বা শাহরুখের নায়িকা, দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা zoom
গর্ভবতী মাহিরা। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ভারত-পাক সম্পর্ক তলানিতে, তবে কিছু পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা ভারতীয়দের হৃদয়ের কাছের। তাঁদের মধ্যে অন্যতম শাহরুখের নায়িকা মাহিরা খান। ‘রইস’ ছবিতে শাহরুখ-মাহিরা জুটি দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ভারতীয় দর্শকের মনে মাহিরা নিজের পাকাপোক্ত জায়গা বানিয়েছেন তা বললে অত্যুক্তি হবে না। রবিবাসরীয় ছুটির আমেজে মাহিরা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন এক দারুণ সুখবর। ৪১এ ফের মা হচ্ছেন মাহিরা।

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন অভিনেত্রী। আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততার মাঝেই বেবি বাম্প আগলে মাতৃত্বের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে, সেই খবর দিলেন মাহিরা। ফুলহাতা ঢিলেঢালা সাদা গাউনে স্নিগ্ধ-শান্ত পরিবেশে ক্যামেরাবন্দি মম টু বি মাহিরা। ছবি পোস্টের সঙ্গে হবু মায়ের আবেগঘন বার্তা, ‘প্রথমে আমরা পরিকল্পনা করি তারপর আল্লার পরিকল্পনা।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় বিনা মেকআপেই গর্ভবস্থার ছবি শেয়ার করেছেন, যা দেখে মুগ্ধ মাহিরার অনুরাগীরা। ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসছেন পাক অভিনেত্রী। তেইশ সালে সেলিম করিমের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন মাহিরা খান। প্রথম স্বামীর সঙ্গে রয়েছে সতেরো বছর বয়সি পুত্রসন্তান আজলান। দ্বিতীয় বিয়ের পর প্রথমবার মা হচ্ছেন মাহিরা। মাকে বিয়ের মঞ্চ পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন তাঁর প্রথম সন্তানই।

মাহিরার দ্বিতীয় বিয়ের দিন মায়ের সর্ব ক্ষণের ছায়াসঙ্গী ছিল আজলান। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা ‘হমসফর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। ২০১৭ সালে শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়। এই মুহূর্তে মাহিরার ঝুলিতে রয়েছে একগুচ্ছ কাজ।

শোনা যায়, পাক মুলুকের নায়িকা মাহিরা খানের কাছে ভারতীয় বেশ কিছু প্রজেক্টের কাজ ছিল। তবে পুলওয়ামা কাণ্ডের পর ‘কোপ’ পড়ে সেসব কাজে! তার পর আর ভারতীয় সিনেজগতে প্রতিবেশী দেশের অভিনেত্রীকে দেখা যায়নি। পহেলগাঁও হামলার পর সেই আশা আরও বিশ বাঁও জলে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.