Koel Mullick

‘ও ভীষণ…’, তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই কোয়েলকে নিয়ে মুখ খুললেন শতাব্দী, কী বললেন?

এবার রাজনৈতিক ময়দানে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল রাজ্যসভার প্রার্থী করেছে তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২০:২২

options
link
‘ও ভীষণ…’, তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই কোয়েলকে নিয়ে মুখ খুললেন শতাব্দী, কী বললেন?
তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই কোয়েলকে নিয়ে মুখ খুললেন শতাব্দী রায়।

সকলকে চমকে দিয়ে এবার রাজনৈতিক ময়দানে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল রাজ্যসভার প্রার্থী করেছে তাঁকে। তা নিয়ে সোশাল মিডিয়াজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ যেমন শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। কোয়েলের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। বললেন, “ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আর ও সেটা করবে।”

Advertisement

আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। এই ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা চমকে ভরা। তাতে নাম রয়েছে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ও রঞ্জিত মল্লিককন্যা কোয়েলের। বরাবরই কোয়েল রাজনীতির থেকে অনেক দূরে। শাসক বা বিরোধী, কোনও শিবিরেই দেখা যায়নি তাঁকে। সেই কোয়েল মল্লিককে সরাসরি রাজ্যসভার প্রার্থী করায় স্বাভাবিকভাবেই নানারকম গুঞ্জন চারপাশে।

Advertisement

এবার কোয়েল প্রসঙ্গে মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, “কোয়েল খুব ভালো মেয়ে। ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আর ও সেটা করবে।”

এবার কোয়েল প্রসঙ্গে মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, “কোয়েল খুব ভালো মেয়ে। ও ভীষণ সিরিয়াস মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আর ও সেটা করবে।” প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। এরপর সংবাদমাধ্যমের সামনে অভিষেকের ভূয়সী প্রশংসা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। কোয়েলকে তৃণমূল রাজ্যসভার টিকিট দিতেই সেই প্রশ্ন টেনে আনছেন অনেকেই। ক্রমাগত আক্রমণ করা হচ্ছে রঞ্জিত মল্লিককে। যদিও এবিষয়ে অভিনেতা বা তাঁর মেয়ে কেউই কোনও মন্তব্য করেননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.