সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদের কেডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বুধবার সকালে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিং খানকে। জানা গিয়েছে, তীব্র দাবদাহের জেরেই হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই গত চব্বিশ ঘণ্টায় সোশাল মিডিয়ায় একেবারে ঝড় বয়ে গিয়েছে! তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত চিকিৎসকদের সাবধানবাণী মেনেই চলতে হবে শাহরুখ খানকে।
জানা গিয়েছে, এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আহমেদাবাদ থেকে স্পেশাল চার্টার্ড বিমানে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাচ্ছেন বাদশা। যেহেতু ডিহাইড্রেশন হয়ে বুধবার সকালে বিপত্তি ঘটেছিল, তাই কিং খানকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছেন ডাক্তাররা। এদিনই আবার বন্ধু জুহি চাওলা জানিয়েছেন, আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন বাদশা। তবে চিকিৎসকদের সাবধানবাণীর পর আদৌ সেই ম্যাচে কিং খান নাইট শিবিরকে ‘টনিক’ দিতে মাঠে উপস্থিত থাকতে পারবেন কিনা? তা নিয়ে ধন্দ রয়েছে।
[আরও পড়ুন: ‘এই রাজ্যে Ph.D-র ইতিহাস ভালো না’, হিরণকে তোপ ‘বাম’ রাহুলের, দেবের খোঁচা, ‘ঢপের ডক্টর’!]
গত কয়েকটা দিন প্রবল ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। নাইট শিবিরের পাশে থাকতে গত সোমবারই ভোট দিয়ে আহমেদাবাদে পৌঁছেছিলেন। এদিকে আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। তার জেরেই বুধবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাই বেলা বাড়তেই কালবিলম্ব না করে মাল্টি স্পেশালিটি কেডি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড সুপারস্টারকে। হাসপাতালে শাহরুখের ভর্তি হওয়ার খবর শুনে এদিন বিকেলেই মুম্বই থেকে আহমেদাবাদে ছুটে গিয়েছেন স্ত্রী গৌরী খান। জানা গিয়েছিল, তীব্র গরমের জেরেই ‘হিটস্ট্রোক’ হয়েছে শাহরুখের। তবে বাদশার শারীরিক পরিস্থিতি নিয়ে গত চব্বিশ ঘণ্টায় তাঁর টিমের তরফে কোনও বিবৃতি জারি না করায়, অনেকেই সন্দিহান ছিলেন! শেষমেষ কিং খানের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি।
২০১২ সাল থেকে বাদশার ম্যানেজার হিসেবে কাজ করছেন পূজা। বিপদে-আপদে সর্বদা একেবারে ছায়াসঙ্গীর মতোই পাশে থাকেন তিনি। বলতে গেলে, মাত্র এক দশকেই শাহরুখের পরিবারের একজন হয়ে উঠেছেন তাঁর ম্যানেজার। এবার সেই পূজা দাদলানিই বাদশার শারীরিক পরিস্থিতির আপডেট শেয়ার করলেন। পূজা তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, “মিস্টার খানের সব অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রার্থনা, ভালোবাসা, উদ্বেগের জন্য। উনি ভালো রয়েছেন।” তার পরই বাদশার হাসপাতাল থেকে চাড়া পাওয়ার খবর প্রকাশ্যে আসে।
[আরও পড়ুন: এবার বিদ্যাসাগরের চরিত্রে দেব! পরিচালনায় কে?]
সর্বশেষ খবর
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির