সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন দক্ষিণী ছবির ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশা। একের পর এক হিট দিয়ে তাঁরা ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আর এবার সেই দুই ‘থালাইভা’ই ধরা দেবেন একফ্রেমে! প্রথমবার নাকি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রজনীকান্ত ও শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোদ মিঠুন চক্রবর্তী এ খবর খোলসা করেছেন। যার পর থেকে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক অপেক্ষার প্রহর গোনা শুরু করেছেন। কোন ছবিতে দেখা যাবে বিনোদুনিয়ার দুই মহারথীকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুনকে তাঁর আগামী ছবি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’। এই ছবিতে আমি ছাড়াও থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার ছাড়াও শাহরুখ খান। শুধু তাই নয়, প্রত্যেককে আমার বিপরীতে দেখা যাবে। এবং এই ছবিতে শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।” সুতরাং বলা যায়, সব ঠিক থাকলে এই প্রথম রজনীকান্তের সঙ্গে দর্শক দেখতে পাবেন শাহরুখকে স্ক্রিন শেয়ার করতে।
নেলসনের পরিচালনায় ব্ল্যাক-কমেডি তথা অ্যাকশন ফিল্ম ‘জেলার’-এর প্রথম ছবিতে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, রামিয়া কৃষ্ণন, তামান্নার মতো তারকাদের। ছবির ‘কাভালা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ছবির সিক্যুয়েলে আরও বড় ধামাকারই ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। ‘জেলার ২’ মুক্তি পেতে পেতে ২০২৬। চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আসলে রজনীর ছবি মানেই দাক্ষিণাত্যে সেদিন উৎসব। বেঙ্গালুরু, চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। এবারেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছেন অনুরাগীরা। দোসর হয়েছেন এবার শাহরুখ অনুরাগীরাও।
সর্বশেষ খবর
-
প্রশ্নের মুখে বিমানের নিরাপত্তা, ‘সাইকোঅ্যাকটিভ’ পদার্থের পরীক্ষা করা হোক পাইলটদের
-
দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
ফরেস্ট রেঞ্জার-গার্ডদের বেতনবৃদ্ধি, ‘গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না’, সবুজায়নে কড়া শুভেন্দু
-
বাংলাদেশেই সম্ভব! খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী পাত্র
-
দেশের ১৪ মুখ্যমন্ত্রী, ৩২৬ সাংসদ ফৌজদারি মামলায় অভিযুক্ত! সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ