সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ১৯৮৯। ছোটপর্দায় ফৌজি ধারাবাহিকে এক নতুন অভিনেতার আবির্ভাব। ধারাবাহিকের প্রথম এপিসোড থেকেই নজর কেড়েছিল লেফটেন্যান্ট অভিমন্যু রাই। সেই অভিমন্যুই যে পরবর্তীকালে বলিউডের বাদশা হয়ে উঠবেন, তা কেউই আন্দাজ করতে পারেনি। ৩৫ বছর আগের সেই ধারাবাহিকই ফের পর্দায় ফিরতে চলেছেন। আর এবার শাহরুখের জায়গায় রয়েছে ভিকি জৈন। সঙ্গে গওহর খান। তবে সেই পুরনো গল্প নয়, বরং সিক্যুয়েলেই ফিরছে ফৌজি। সম্প্রতি প্রকাশ্যে এল এই ধারাবাহিকের ঝলক।
View this post on InstagramAdvertisement
ফৌজির মতোই ‘ফৌজি ২’ দেখা যাবে দূরদর্শনে। নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, ভিকি ও গওহর ছাড়াও ১২জন নতুন অভিনেতাকে এই ধারাবাহিকে দেখবেন দর্শক। ধারাবাহিকের টাইটেল গান গেয়েছেন সোনু নিগম। শোয়ে মোট ১১টি গান থাকবে। এই শো-টি পরিচালনা করবেন অভিনব পারেখ।
নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই শো ডাব করা হবে। অন্যদিকে শোনা যাচ্ছে, ফৌজি ২-তে নাকি অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে শাহরুখকে। তবে শাহরুখের তরফ থেকে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?
-
একসপ্তাহের মধ্যে দুই ভিন্ন জার্সি পরে মাঠে নামবেন শ্রেয়সরা, মিটল এশিয়াডের পোশাক সমস্যাও
-
ফের ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা, মা’কে অপমান! রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির
-
করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর