২০২২ সালের ২৯ মে, দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা। প্রয়াণের পরও দর্শক-শ্রোতার দরবারে আজও তাঁর সমান জনপ্রিয়তা। পাঞ্জাবের মানুষ তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য শ্রোতা। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও তাঁর গায়কির কদর একটুকু ফিকে হয়নি। আর ঠিক সেই কারণেই এবার টরেন্টোয় পারফর্ম করবেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালা!
আরও পড়ুন:
শুনে নিশ্চয়ই চমকে গেলেন, কিন্তু এটাই বাস্তব। আগামী ৮ অক্টোবর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় লাইভ পারফর্ম করবেন সিধু! তবে একটু অন্যভাবে। সেটা কেমন? সিধু মুসেওয়ালার প্রয়াণের পর প্রথমবার হলোগ্রাম কনসার্টের আয়োজন করা হচ্ছে। যার নাম ‘সাইনড টু গড ওয়ার্ল্ড ট্যুর।’ কানাডা থেকে শুরু হবে এই আন্তর্জাতিক সফর। এই কনসার্টে দেখানো হবে থ্রি-ডি হলোগ্রাফিক প্রজেকশন যেখানে শোনা যাবে সিধুর প্রকৃত কণ্ঠস্বর। যার মাধ্যমে আরও একবার বেঁচে উঠবেন পাঞ্জাবের এই প্রয়াত গায়ক।

হলোগ্রাম কনসার্টের মাধ্যমে তাঁর শৈল্পিক সত্তা উপভোগ করবে গোটা বিশ্ব। সিনেম্যাটিক ভিজ্যুয়াল, স্পেশাল স্টেজ এফেক্ট আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে বিশেষ অভিজ্ঞতা সঞ্চার করবে বিশ্ববাসী। এই পদ্ধতিতে সিধুর উপস্থিতিতে দর্শক তাঁকে ‘জীবন্ত’ অনুভব করবে। ২০২৫ সালের জুলাইয়ে প্রথম এই কনসার্টের ঘোষণা করা হয়েছিল। তখনই জানানো হয়েছিল, এটি সিধু ও তাঁর উত্তরাধিকারকে সম্মান জানাতেই আয়োজন করা হচ্ছে। উন্নত প্রযুক্তির সাহায্যে কোনও শিল্পীকে শারীরিকভাবে মঞ্চে উপস্থিত না রেখেও এমন কনসার্ট আয়োজন বিরল ঘটনা।
সিধু শুধু ভারতেই নন, বিদেশের বিভিন্নপ্রান্তে তাঁর কনসার্ট দর্শকের মনে ছাপ রেখে গিয়েছে। বাইশ সালে কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে মানসা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সিধু মুসেওয়ালা। সেই বছরেই ২৯ মে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। আততায়ীদের গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তা বলাই বাহুল্য। নিজের গান নিজেই লেখা, সুর করা থেকে প্রযোজনা সবটুকু সামলাতে একেবারে সিদ্ধহস্ত ছিলেন সিধু। অকালমৃত্যুর পরও মুক্তি পেয়েছে তাঁর একাধিক গান যা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিউয়ের সংখ্যা কয়েক কোটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ