সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কেবল সংখ্যামাত্র। এ কথা আবার প্রমাণ করলেন হলিউড অভিনেত্রী সোফিয়া ভেরগারা। ৪৫ বছর বয়সেও ক্যামেরার সামনে তিনি দাঁড়ালেন পোশাকমুক্ত হয়ে। লেন্সের সামনে তুলে ধরলেন শরীরী বিভঙ্গ। কেবল নগ্ন হওয়ার তাগিদে নয়, ক্যামেরার সামনে এমনভাবে উন্মুক্ত শরীরে তিনি পোজ দিলেন উইমেন’স হেলথ ম্যাগাজিনের জন্য।

রোমান ক্যাথলিক পরিবারে জন্ম সোফিয়ায়। ২০০২ সালে হলিউডে প্রবেশ ‘বিগ ট্রাবল’ ছবির মাধ্যমে। এরপর তাঁর নামে পাশে জুড়েছে ‘দ্য স্মার্ফস’, ‘হ্যাপি ফিট টু’, ‘হট পারস্যুট’-এর মতো ছবি। তবে এই প্রথমবার ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়ালেন তিনি।
[উন্মুক্ত শরীরে রঙের খেলায় মাতলেন সারা বিশ্বের শিল্পীরা]
নায়িকার এই শরীরের আবেদনেই ঘায়েল নেটদুনিয়ার বাসিন্দারা। তবে নিজের শরীরকে পারফেক্ট মনে করেন না নায়িকা। শরীরের বিভাজিকার বিচারে পারফেক্ট হতেও চান না তিনি। তা বেশ কষ্টসাধ্য বিষয় বলেই মনে করেন সোফিয়া। তবে স্বামী জো ম্যাঙ্গানিলোর কাছে কৃতজ্ঞ তিনি। কারণ বাড়িতেই একটি জিম তৈরি করেছেন জো। তাই অবসর সময়ে সেখানেই সময় কাটান নায়িকা। সেই সুবাদেই এই বয়সেও তিনি বেশ ফিট। আর ৪৫ বছর বয়সেও পোশাক ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে বিন্দুমাত্র দ্বিধা নেই তাঁর।

এই বয়সেও সোফিয়ার এই ফিট শরীরই তাই উঠে এসেছে ওয়ার্ল্ড হেলফ ম্যাগাজিনের প্রচ্ছদে। যা বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই অনেকেই প্রশংসা করেছেন নায়িকার এই নয়া অবতারের। এতে বেশ খুশি সোফিয়া। প্রয়োজনে ফের নগ্ন হয়ে লেন্সের সামনে দাঁড়াতে পারেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

[জানেন, কেন দর্শককে চমকে দেওয়ার কথা বলছেন এই অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?
-
বিশ্বকাপের সেরা গোল! মেসিদের ভয় ধরিয়ে গ্যালারিতে কার উষ্ণ আদরে কেপ ভার্দের তারকা?