২০১২ সালে সইফ আলি খানের হাত ধরে নবাব বেগম হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন কাপুর তনয়া করিনা। ভক্তের ভালোবাসায় আজ তাঁরা ‘সইফিনা’ বলেই পরিচিত। অসমবয়সী প্রেম-হাঁটুর বয়সী করিনাকে বিয়ে ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন তারকা দম্পতি। কিন্তু, নবাব পরিবার করিনাকে তাঁর প্রাপ্য সম্মানের সঙ্গে গ্রহণ করেছিল। শাশুড়ি মায়ের জন্মদিনে শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বেবো। সইফের প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে করিনার সুসম্পর্কের নজির প্রায়ই উঠে আসে সোশাল মিডিয়ায়। কিছুদিন আগেই ইব্রাহিমকে নিয়ে আইপিএল দেখতে গিয়েছিলেন তারকা দম্পতি। সারাও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, করিনার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার দাদা-বউদির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন নবাব নন্দিনী সোহা আলি খান (Soha Ali Khan)।
আরও পড়ুন:
আর পাঁচ জনের মতোই বউদি করিনার সঙ্গে খুনসুটি করেন সোহা। আর জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে সোহার ভরসা সইফ আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছেন করিনার ননদ সোহা আলি খান। ফ্যাশন টিপস থেকে সম্পর্কের পরামর্শ কিংবা গসিপ, পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা ভূমিকা রয়েছে তাঁর জীবনে। সম্পর্কের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে সইফকে কেন পছন্দ সোহার?

একজন পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো ব্যাখ্যার গুরুত্ব প্রসঙ্গে সোহা বলেন, “আমি সইফের কাছে সম্পর্কের পরামর্শ চাই। এখন আমার খুব বেশি পুরুষ বন্ধু নেই। তাই একজন পুরুষের দৃষ্টিভঙ্গি জানতে সইফের কাছে যাই। ও সবসময় কুণালের পক্ষ নেয় না তবে পুরুষত্ত্বের দিকটা বুঝিয়ে বলে।”

সোহার জীবনে গসিপ ক্যুইন করিনা কাপুর খান। অকপটে বলেন, “করিনা আসলে গসিপ করে না কিন্তু এমন সব অপ্রয়োজনীয় তথ্য জানে যেগুলো শুনলে অবাক হয়ে যাই। আমার তো মনে হয় ও এমন কোনও বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে যেখান থেকে এই উদ্ভট তথ্য সংগ্রহ করে। আমিও ওঁর মতো সেগুলো জানতে চাই।”

সব মিলিয়ে খান পরিবারে যে সম্পর্কের বাঁধন যে মজবুত তা বলাই বাহুল্য। উল্লেখ্য, সোহা অভিনীতশেষ ছবি ‘ছোড়ি ২’। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সোহার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন কোনও প্রজেক্টের কথা এখনও ঘোষণা না করলেও বর্তমানে পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ নিয়ে ব্যস্ত সোহা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার
-
৫ বছর পর ফের খুলল পথ, কেমন হল রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা?