Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Jana Nayagan

মুখ্যমন্ত্রী হতেই কাটল সেন্সর জট, কবে মুক্তি পাবে বিজয়ের ‘জন নায়াগন’?

গত ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর রিলিজ করার কথা ছিল। কিন্তু মুক্তির কয়েকঘণ্টা আগেই আচমকা জানা যায়, ছবি মুক্তি বিশ বাঁও জলে। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই আশার আলো দেখছে 'জন নয়াগন'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৫:০৩

options
link
মুখ্যমন্ত্রী হতেই কাটল সেন্সর জট, কবে মুক্তি পাবে বিজয়ের ‘জন নায়াগন’? zoom
কবে মুক্তি পাবে 'জন নায়াগন'?
Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার ভোটযুদ্ধের ময়দানে জয় ছিনিয়ে এনেছেন বিজয়। রাজনৈতিতে এই ঐতিহাসিক জয়ের পর বিজয়োচ্ছ্বাস দ্রাবিড়ভূমে। বাস্তবের ‘জন নায়ক’ হয়ে উঠতেই এবার পর্দায় বিজয়ের ‘জন নায়াগন’ (জন নায়ক)? অভিনেতা হিসাবে কেরিয়ারের শেষ ছবি। কিন্তু থলপতি বিজয়ের সেই ছবি ‘জন নায়াগন’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। ছবি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। গত ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’-এর রিলিজ করার কথা ছিল। কিন্তু মুক্তির কয়েকঘণ্টা আগেই আচমকা জানা যায়, ছবি মুক্তি বিশ বাঁও জলে। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই আশার আলো দেখছে ‘জন নয়াগন’।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন নায়াগন ছবির প্রযোজক কে ভেঙ্কট নারায়ণও। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বহু প্রতীক্ষিত ছবিটির মুক্তি নিয়ে নীরবতা ভাঙলেন। বিজয় ভক্তদের আশ্বাস, “আমরা সিবিএফসির ছাড়পত্রের অপেক্ষায় আছি। সেই ছাড়পত্র পেলেই ছবিটি মুক্তি পাবে। আশা করি আগামী ১৪ দিনের মধ্যেই ছবি মুক্তি পাবে। বিজয় স্যার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত খুশি। নতুন এক অধ্যায়ের সূচনা হল। স্যার নিশ্চয়ই সব প্রতিশ্রুতি পূরণ করবেন। জন নায়গন খুব শিগগিরই মুক্তি পাবে।”

Advertisement
‘জন নায়াগন’ বিজয়

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর প্রযোজক সোশাল মিডিয়ায় তাঁকে অভিবাদন জানান। কেভিএন প্রোডাকশনসের এক্স হ্যান্ডেলে শেয়ার করা শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, ‘আমাদের ‘জনা নায়াগন’ থলপতি বিজয় স্যারকে আন্তরিক অভিনন্দন। সব বাধা অতিক্রম করে তিনি আজ ইতিহাস সৃষ্টি করেছেন। এটি এক বিপ্লব যা আগামী বহু প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।’

আশার আলো দেখছে ‘জন নয়াগন’

গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্র বিজয়ের শেষ ছবি। ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছবিটি প্রথম সিবিএফসি-র পরীক্ষক কমিটির সামনে প্রদর্শিত হয়। এরপরই কিছু কাটছাঁটের পরামর্শ দেযওয়া হয়। পরিবর্তনের পর ছবিটিকে ‘ইউএ সার্টিফিকেট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ‘সিবিএফসি’। প্রযোজকরা সেই সুপারিশ মেনে ছবিটি জমা দিলে ফের কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। রিভাইজিং কমিটির কাছে পাঠানো হলে মুক্তি আরও বিলম্বিত হয়। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে পর্দায় আবির্ভূত হবেন ‘জন নয়াগন’ থলপতি বিজয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.