Bollywood News

এবার ওয়েব সিরিজে পা রাখছেন সোনাক্ষী সিনহা, কোন চরিত্রে অভিনয় করবেন?

রবিবারই মুক্তি পেল শোয়ের প্রথম পোস্টার, দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২১, ২১:৩৯

options
link
এবার ওয়েব সিরিজে পা রাখছেন সোনাক্ষী সিনহা, কোন চরিত্রে অভিনয় করবেন?
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন সিনেমার পর্দায় কাজ করার পর এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন শত্রুঘ্ন সিনহার মেয়ে তথা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। OTT প্লাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ওয়েব সিরিজটি। এতে সোনাক্ষীকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তারই প্রথম পোস্টারটি রিলিজ করা হল। যেখানে সোনাক্ষীকে পুলিশের পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে সিরিজটির নাম অবশ্য এখনও ঠিক হয়নি।

Advertisement

জানা গিয়েছে, ওয়েব সিরিজটির পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিদওয়ানি, ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতি। ফিল্ম সমালোচক তরন আদর্শ এবং সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির প্রথম পোস্টারের ছবিটি পোস্ট করেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রোম্যান্টিক অবতারে আমির খান, আদুরে আলিঙ্গন নায়িকাকে, ছবি ভাইরাল]

আমাজনের পক্ষ থেকে ওয়েব সিরিজটির প্রথম পোস্টার প্রকাশের পাশাপাশি ক্যাপশনে লেখা হয়, “নারীরা পারে না এমন কোনও কাজ নেই। আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারীদিবসে প্রাক্কালে সেরকমই একটি পদক্ষেপ।” এর পাশাপাশি এক বিবৃতিতে রিমা কাগতি বলেন, “সোনাক্ষী এমন একজন অভিনেত্রী যে কিনা যে কোনও চরিত্রে অভিনয় করতে পারে। এই সিরিজে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।”

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by amazon prime video IN (@primevideoin)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reema Kagti (@reemakagti1)

[আরও পড়ুন: এবার নিউ ইয়র্কে ‘সোনা’ ফলাবেন প্রিয়াঙ্কা, অভিনেত্রীর নতুন পদক্ষেপে হইচই নেটদুনিয়ায়]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.