Celeb Brand Value

কিং ভার্সাস কিং! ‘ব্র্যান্ড ভ্যালু’তে কোহলিকে গদিচ্যুত করলেন শাহরুখ, নায়িকাদের মধ্যে শীর্ষে কে?

উল্লেখ্য, সিনেদুনিয়ায় পারিশ্রমিক বৈষম্যের মতো বিজ্ঞাপনের জগতেও পুরুষ তারকাদের তুলনায় পিছিয়ে নায়িকারা। তালিকায় তাবড় নায়িকাদের নাম থাকলেও শাহরুখ-কোহলিদের থেকে ব্র্যান্ড ভ্যালুতে অনেকটাই পিছিয়ে তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:২৯

options
link
কিং ভার্সাস কিং! ‘ব্র্যান্ড ভ্যালু’তে কোহলিকে গদিচ্যুত করলেন শাহরুখ, নায়িকাদের মধ্যে শীর্ষে কে?
'ব্র্যান্ড ভ্যালু'তে কোহলিকে গদিচ্যুত করলেন শাহরুখ, নায়িকাদের মধ্যে শীর্ষে কে?

কোনও বিজ্ঞাপনের মুখ যদি তারকা হন, তাহলে সেই প্রচারকৌশলী এমনিতেই ‘হেভিওয়েট’ হয়ে যায়। কারণ সংশ্লিষ্ট তারকা ক্রেতার কাছে পণ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি করেন। ঠিক সেকারণে বলিউড তারকা কিংবা ক্রিকেটারদের এত বেশি করে বিজ্ঞাপনী দূত হিসেবে দেখা যায়। রুপোলি পর্দায় যিনি যত হিট, বিজ্ঞাপনের বাজারে তাঁর চাহিদা তত বেশি। আর সেই প্রেক্ষিতেই বিজ্ঞাপনী দুনিয়ায় শাহরুখ খানের কদর বেশি। কারণ ভারতের পাশাপাশি গোটা বিশ্বে কিং খানের অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। অতঃপর আন্তর্জাতিক বাজার ধরতে বিশ্বব্যাপী খ্যাতনামা কোনও তারকাই ভরসা সংস্থাগুলির। সম্প্রতি তারকাদের ‘ব্র্যান্ড ভ্যালু’ নিয়ে এক সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই দেখা যায় কিং কোহলিকে টেক্কা দিয়ে তালিকার শীর্ষে নাম লিখিয়েছেন শাহরুখ খান।

Advertisement

সিনেদুনিয়ায় পারিশ্রমিক বৈষম্যের মতো বিজ্ঞাপনের জগতেও পুরুষ তারকাদের তুলনায় পিছিয়ে নায়িকারা। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ‘ব্র্যান্ড ভ্যালু’র ক্ষেত্রে এগিয়ে রয়েছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। 

এযাবৎকাল বিজ্ঞাপনী দুনিয়ায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বাজার কাঁপাতেন বিরাট কোহলি। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এবার গদিতে ‘কিং’ বদল ঘটেছে। কোহলিকে টেক্কা দিয়ে ১৬,৯৪৫ কোটির ব্র্যান্ড ভ্যালু নিয়ে একনম্বরে নাম লিখিয়েছেন বলিউড বাদশা। তবে দ্বিতীয় স্থানেও ঠাঁই পাননি ভারতীয় ক্রিকেট মহাতারকা। বরং শাহরুখের পরই ১৫,৫১৭ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ‘ধুরন্ধর’ রণবীর সিং। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর থেকেই অভিনেতার ফ্লপ কেরিয়ারের মোড় ঘুরেছে। আর শুধু মোড়ই ঘোরেনি, বরং এই সিনেমার ব্লকবাস্টার রেজাল্টে রণবীর সিংয়ের মরা কেরিয়ারের গাঙেও জোয়ার এসেছে। যার জেরে সিনেজগতের সমান্তরালে বিজ্ঞাপনী দুনিয়াতেও চড়চড়িয়ে বেড়েছে সুপারস্টার সিংয়ের কদর। এদিকে একনম্বর থেকে সোজা তিন নম্বরে ঠাঁই পেয়েছেন বিরাট কোহলি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট তারকার বর্তমান বিজ্ঞাপনী বাজারদর ১৫,০৮৮ কোটি টাকা। ১১,৯৯২ কোটি টাকা নিয়ে চতুর্থ স্থানে শচীন তেন্ডুলকর। পঞ্চম স্থানে মহেন্দ্র সিং ধোনি। তাঁর ‘ব্র্যান্ড ভ্যালু’ ১০,৯৮২ কোটি টাকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Shah Rukh Khan tops India's celeb brand value rankings
কোহলি ছিলেন একনম্বরে। এবার ‘ব্র্যান্ড ভ্যালু’তে কে কাকে টেক্কা দিলেন?

এপ্রসঙ্গে উল্লেখ্য, সিনেদুনিয়ায় পারিশ্রমিক বৈষম্যের মতো বিজ্ঞাপনের জগতেও পুরুষ তারকাদের তুলনায় পিছিয়ে নায়িকারা। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ‘ব্র্যান্ড ভ্যালু’র ক্ষেত্রে এগিয়ে রয়েছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ আলিয়া ভাট। ৮,৯৪৪ কোটি টাকার বাজারদর নিয়ে ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিয়েছেন কাপুরদের বউমা। অন্যদিকে দীপিকার বর্তমান ‘ব্র্যান্ড ভ্যালু’ ৮,৪৯৬ কোটি টাকা। তৃতীয় স্থানেই রয়েছেন রশ্মিকা মন্দানা। সমীক্ষা অনুযায়ী যাঁর ব্র্যান্ড ভ্যালু ৭,১৬৩ কোটি টাকা। দক্ষিণের পাশাপাশি হিন্দি বলয়েও নায়িকার অনুরাগীর সংখ্যা নেহাত মন্দ নয়। এরপরই ৫.৮৮৬ কোটির বাজারদর নিয়ে চতুর্থ স্থানে করিনা কাপুর খান এবং ৪,৯৪৩ কোটি হাঁকিয়ে পঞ্চম স্থানে কিয়ারা আডবানি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.