সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওল। কয়েক মাস আগেই বাগদান পর্ব সেরেছেন করণ। তবে করণের পাত্রী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নয়। শোনা যাচ্ছে, করণ তাঁর দীর্ঘ দিনের বান্ধবী, বলা যেতে পারে স্কুল বান্ধবীর সঙ্গেই বিয়ে করতে চলেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জুন মাসে প্রথম সপ্তাহে মুম্বইতেই বসবে বিয়ের আসর। হাজির থাকবেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীও।
[আরও পড়ুন: মুম্বইয়ে মণিরত্নমের সঙ্গে দেখা প্রসেনজিতের, নতুন সিনেমা? আশায় ভক্তরা ]
২০১৯ সালে সানি দেওলের পরিচালনায় তৈরি ‘পল পল দিলকে পাস’ ছবি থেকেই বলিউডে পা রাখেন করণ। ছবি বক্স অফিসে খুব একটা সফল না হলেও, প্রশংসিত হন করণ। তবে এর পর আর বলিউডের পর্দায় তেমন দেখা যায়নি করণকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি নতুন ছবিতে সই করবেন তিনি। বিগ ব্য়ানারের এক ছবিতে তাঁকে দেখা যাবে বলে খবর।
View this post on Instagram
[আরও পড়ুন: ফ্যানের সেলফি তোলার চেষ্টা, বিমানবন্দরে মেজাজ হারালেন শাহরুখ খান ]
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর