সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই এক্কেবারে অন্যভাবে ধরা দিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee)। আইটেম নম্বরে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। একের পর এক নতুন চরিত্রে নিজেকে ভাঙছেন সুস্মিতা। নিজেকে সব রকমের চরিত্রে মেলে ধরতে সবটুকু উজাড় করে অভিনয় করেন অভিনেত্রী সুস্মিতা। শোনা যাচ্ছে ফের এক অন্যরকমের চরিত্রে ধরা দেবেন তিনি।

জল্পনা এবার নাকি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন থ্রিলারধর্মী ছবিতে দেখা যাবে সুস্মিতাকে। গুঞ্জন তাঁকে নিয়েই নাকি এই ছবির গল্প ভাবছেন শমীক। তবে এই বিষয়ে মুখ খোলেননি এখনও পরিচালক বা সুস্মিতা কেউই। এইমুহূর্তে নাকি চলছে ছবির চিত্রনাট্যের কাজ। অন্যদিকে পরিচালক ব্যস্ত রয়েছেন তাঁর নতুন বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে। সেখানেও নাকি সুস্মিতার সঙ্গেই কাজ করছেন তিনি। ছবির কাজের সবটাই রয়েছে নাকি এইমুহূর্তে এক্কেবারে প্রাথমিক পর্যায়ে।
উল্লেখ্য, শমীক রায়চৌধুরীর ছবি মানেই তাতে থাকবে রহস্য। তাঁর এখন পর্যন্ত শেষ ছবি ‘মায়া সত্য ভ্রম’। সেই ছবিতে অভিনয় করেছেন সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার, আলেকজান্দ্রা টেলর প্রমুখ। তাঁর আগের ছবি ‘বেলাইন’ ও ছিল রহস্যে ভরপুর। এবার নতুন ছবিতে থ্রিলারের মোড়কে কোন রহস্যের ছোঁয়া দর্শকের কাছে নিয়ে আসেন তিনি এখন সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের