সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। বারবার সমালোচনার শিকারও হয়েছেন। তবে নেটিজেনদের কটাক্ষ নিয়ে মাথা ঘামান না অভিনেত্রী নুসরত। বাঁচেন নিজের ছন্দে। এখন তিনি ব্যস্ত ‘আড়ি’ নিয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার গুরুদায়িত্ব সামলেছেন যশ ও নুসরত। ছবি মুক্তি পেয়েছে সদ্যই। তার মাঝে সোশাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন নুসরত।
‘আড়ি’ কোন কোন প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। সঙ্গে লিখেছেন, “কাউকে নিচে নামানোর জন্য কে কী বলছে, তাতে কিছু যায় আসে না। আপনার কাজের প্রতি সততা সবসময় বাঙালির মন জয় করবেই। চমৎকার প্রতিক্রিয়া!! অত্যন্ত কৃতজ্ঞ।” আপাতত নতুন ছবির জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। শুধু নুসরতই নন, যশকেও শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের অনেকেই।
View this post on InstagramAdvertisement
প্রায় এক যুগ পর বাংলা ছবিতে অভিনয় করলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ‘আড়ি’ ছবিতে সেটাই সবচেয়ে বড় চমক। শেষবার ২০১৩ সালের অপর্ণা সেনের ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। মা ও ছেলের দুষ্টু-মিষ্টি রসায়নই ইউএসপি ‘আড়ি’র। সম্পর্কের জটিল ধাঁধা, বার্ধ্যক্যের ভারে ডিমেনশিয়া আক্রান্ত মাকে ছেলের জীবনযুদ্ধ নিয়ে তৈরি ছবি। গল্পে ঠিক যেন দমকা হাওয়ার মতো নুসরত জাহানের প্রবেশ। তিনি লেখিকা। রয়েছেন পার্থ ভৌমিক। এলাকার ডনের ভূমিকায় দেবরাজ ভট্টাচার্য। রয়েছেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উন্মেষ গঙ্গোপাধ্যায়কে। আইটেম গার্ল-এর ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবি যশ-নুসরতের নিজস্ব প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি। তাই এই ছবি নিয়ে যে যশ-নুসরতের উন্মাদনা অনেক বেশি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
সর্বশেষ খবর
-
দু’দিনের চিরুনি তল্লাশির পরও অধরা আকাশ, রোলাহাটুর আগ্নেয়াস্ত্রই এখন গোয়েন্দাদের ‘ক্লু’
-
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে দু’নম্বরে উঠে এল আমেরিকা, শীর্ষে চিন, ‘সম্পর্কের শৈত্যে’ কোথায় ভারত?
-
‘যতদিন সনাতনী পতাকা উড়বে, কেউ ভারতের ক্ষতি করতে পারবে না’, হুঙ্কার যোগীর
-
রাতে রাস্তায় বাস থাকলেই জরিমানা! তবে বাসমালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুনের
-
পরপর বোমা ফেলল রাশিয়া, এবার যুদ্ধের আগুন ন্যাটোভুক্ত দেশে! জবাব দেবে সামরিক জোট?