সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাক বা সাজ নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতেই ভালবাসেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ (Uorfi Javed)। বেশ কিছুদিন ধরেই ফের চর্চায় এসেছেন তিনি। কারণ, নিজের ঠোঁটে করা ফিলার্স সরিয়েছেন উরফি। আর তারপর থেকেই এক্কেবারে ঠোঁট ও মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। যদিও উরফি নিজের এই চেহারাও সকলের সামনে তুলে ধরতে পিছপা হননি। নেটিজেনরাও বেজায় হাসাহাসি করেছেন উরফিকে দেখে। অনেকেই মনে করেছেন উরফির মুখের এই গঠন হয়তো আর ঠিক হবে না। এবার এই ভুল ধারণা ভেঙে দিলেন উরফি নিজেই।
সম্প্রতি এমন ঘটনা ঘটার পর প্রথমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে জনসমক্ষে আসেন উরফি। সেখানেই দেখা যায় তাঁর ফোলা ঠোঁট-মুখ এক্কেবারে উধাও। আগের মতোই দেখতে লাগছে তাঁকে। নেই মুখে কোনও বিকৃতি। এই নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে উরফি বলেন, “সেরে উঠেছি বলেই তো বাইরে বেরোতে পেরেছি।”
সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন উরফি (Uorfi Javed) সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছিল তাঁকে মুখে একের পর এক সূচ ফোটাতে। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তাঁকে দেখে অবাক হয়েছিলেন সকলেই। সবাই ভেবেছিলেন হঠাৎ কী হল তাঁর? উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানান, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।”
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার