Vicky Kaushal

IFFA-য় নাচতে গিয়ে কেলেঙ্কারি! রাখির গাউনে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি কৌশল

আইফার মঞ্চে সারা-ভিকির মাঝে রাখি সাওয়ান্ত! তারপর কী কাণ্ড? দেখুন...।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৩, ১৯:১৯

options
link
IFFA-য় নাচতে গিয়ে কেলেঙ্কারি! রাখির গাউনে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি কৌশল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: IFFA-র মঞ্চে নাচ করতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড! রাখি সাওয়ান্তের গাউনের ঘেরে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি কৌশল। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

Advertisement

প্রসঙ্গত, ফিল্মিদুনিয়ার সবথেকে গ্ল্যামারাস অনুষ্ঠান IIFA অ্যাওয়ার্ডস নিয়ে ব্যস্ত গোটা বলিউড। মুম্বই থেকে আরব আমিরশাহীতে ভিড় জমিয়েছেন তাবড় তারকারা। অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে ছিলেন ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানের মঞ্চেই নাচতে গিয়ে হোঁচট খেলেন ভিকি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পরকীয়ার গুঞ্জন! মিথিলার সঙ্গে ডিভোর্সের জল্পনা তুঙ্গে, মুখ খুললেন সৃজিত]

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!

Advertisement

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, নাচার সময়ে রাখির গাউনের ঘেরে পা জড়িয়ে যায় ভিকি কৌশলের। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিলেন অভিনেতা। ওদিকে সারা আলি খান ও রাখি সাওয়ান্ত ভিকির এমন পড়ে যাওয়া দেখে তো প্রায় হতবাক! দেখুন সেই ভিডিও-

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘সেটে আগে ডেকে…’, ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক ‘রাতারাতি স্টার’ হওয়া আদা]

উল্লেখ্য, এই অনুষ্ঠানেই সলমন খানের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ভিকিকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরে অবশ্য সেসব মিটমাট হয়ে যায়। ভাইজান ভিকিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.