সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক হল বিয়ের। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ইতিমধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী যে পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন, সেকথা আগেই ফাঁস করেছিলেন স্বামী ভিকি। একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। তবে এবার প্রকাশ্যেই ক্যাটরিনাকে ‘বিচিত্র প্রাণী’র আখ্যা দিলেন অভিনেতা! কিন্তু কেন?
বলিউডের অন্যতম এই পাওয়ার কাপলকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই! বিয়ের পর থেকে ক্যাটরিনাকেও বলিউডে পর্দায় খুব একটা দেখা যায়নি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি করে সচেতন হয়ে উঠেছেন তিনি। অন্যদিকে চুটিয়ে কাজ করছেন ভিকি কৌশল। বর্তমানে তিনি ছাবার প্রচারে ব্যস্ত। তার ফাঁকেই এবার এক ভিডিওবার্তায় ক্যাটরিনাকে ‘বিচিত্র অথচ সৎ প্রাণী’ বললেন ভিকি কৌশল। পুরো বিষয়টাই যদিও রসিকতা করেই করা। অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন লাজে রাঙা হয়ে। ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, “দেখুন আমার স্বামী আমার সম্পর্কে কী বলে?”

প্রসঙ্গত, বলিউডের বর্তমান প্রজন্মের প্রথমসারির অভিনেতা হয়েও ভিকি কৌশল এখনও সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানিয়েছেন। স্ত্রী ক্যাটরিনাও হিসেবি। সংসার খরচ ঠিক করার জন্য বাড়ির সব পরিচারকদের একত্রিত করে রীতিমতো বৈঠক করেন তিনি। যা দেখে বেশ মজা পান ভিকি কৌশল। এক সাক্ষারকারে এর আগে অভিনেতা জানিয়েছিলেন, “সবথেকে মজার বিষয় হচ্ছে ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসে। সব কর্মীদের ডাকে এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে? সবটা আলোচনা করে। সংসারের হিসেবরক্ষকও ক্যাটরিনা। এটা আসলে ভাল। তবে যখনই বাড়িতে এই মিটিংটা হয় তখন আমি ভীষণ মজা পাই। একেবারে দর্শকের মতো পপকর্ন নিয়ে বসে যাই।”
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া