Kangana Ranaut

বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগল

পরিচালক 'কাট' বলার পরও কমেডিয়ান বীর দাসের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরাননি! এর ফলে একেবারে রক্তারক্তি কাণ্ড, কঙ্গনার বিরুদ্ধে উঠেছিল এমনই অভিযোগ। চর্চার মাঝে মুখ খুললেন 'রিভলবার রানি'র তারকাযুগল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৮:৪৩

options
link
বীরের ঠোঁট কামড়ে রক্তারক্তি করেছেন কঙ্গনা! ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন যুগল
চুমু বিতর্কে সরব বীর-কঙ্গনা

সাল ২০১৪, সেই বছর মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউত ও বীর দাস অভিনীত ‘রিভলবার রানি’। সিনেমায় একটি ঘনিষ্ঠ দৃশ্যে চুম্বন নিয়ে চর্চায় ‘ক্যুইন’ কঙ্গনা। ‘কাট’ বালর পরও উদ্দাম রোম্যান্সের অভিযোগ! সহ অভিনেতা বীরের (Vir Das) ঠোঁট কামড়ে নাকি রক্ত বের করে দিয়েছিলেন। তেইশ সালে এক বিশিষ্ট সাংবাদিক প্রথমবার বিষয়টির উত্থাপন করেন। তখন হেঁয়ালি করে কঙ্গনা লিখেছিলেন, ‘হৃতিক রোশনের পর আমি নাকি বেচারা বীর দাসেরও ইজ্জত লুটে নিয়েছি! এটা আবার কবে হলো?’ ছাব্বিশ সালে ফের চুমুচর্চার পুনরুত্থান। সৌজন্যে সেই প্রবীণ সাংবাদিক।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে কঙ্গনার (Kangana Ranaut) বিরুদ্ধে ফের সেই ‘অভিযোগ’ তুললেই মুখ খুললেন কমেডিয়ান ও অভিনেতা বীর দাস। সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে সমর্থন করতেই বীরকে ধন্যবাদ জানিয়ে পালটা কী প্রতিক্রিয়া ‘ক্যুইন’-এর? উল্লেখ্য, কঙ্গনা রানাউত ও বীর দাস দুজনেই এই দাবি খারিজ করে দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kangana Ranaut and Vir Das dismiss the revived Revolver Rani kiss controversy
কঙ্গনার কামড়ে কমেডিয়ান বীরের ঠোঁট কেটে রক্তারক্তি কাণ্ড!

এক্স হ্যান্ডেলে নিজেদের অবস্থান স্পষ্ট করে লিখেছেন, ‘সকলে জেনে রাখুন, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কঙ্গনা শুটিং সেটে অত্যন্ত পেশাদার ছিলেন এবং আমি এখনও মনে করি তিনি একজন অসাধারণ প্রতিভাবান শিল্পী। তাঁর বিরুদ্ধে এধরনের অপপ্রচার অন্যায়। আমার কমেডির কনটেন্টের জন্য ‘সন্ত্রাসবাদী’ বলেছিলেন, কিন্তু শুটিংয়ের সময় আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না।’

Advertisement
Kangana Ranaut Breaks Silence as Vir Das Reacts to Revolver Rani Kiss Controversy
সিনেমার দৃশ্য

সেই পোস্টে সহঅভিনেতাকে ধন্যবাদ জানিয়ে কঙ্গনার প্রতিক্রিয়া, ‘ধন্যবাদ বীর। কিন্তু উনি কে? Ewww। মনে হচ্ছে কোনও অদ্ভুত মানুষ আমাদের নাম ব্যবহার করে নিজের বিকৃত কল্পনাকে তৃপ্ত করছে। আমি নাকি তোমার রক্ত খাচ্ছি আর তুমি এক দশক পরও সেই ট্রমায় কাঁদছ! কী আজগুবি ব্যাপার!’

যুগলের প্রতিক্রিয়া
Revolver Rani Kiss Controversy Returns: Kangana Ranaut and Vir Das Deny Allegations
চুমুর দৃশ্য

বীর আর কঙ্গনার যৌথভাবে ‘চুমুকাণ্ড’-এর সত্যতা  খারিজ করার পর সংশ্লিষ্ট সাংবাদিকদের কোনও প্রত্যুত্তর মেলেনি। সম্প্রতি ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। ১২ জুন প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পর দর্শকমনে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে অনলাইন শপিং সাইটে ‘অ্যাপেল ওয়াচ’ কিনে মোটা টাকা প্রতারণার শিকার হয়েছেন কমেডিয়ান বীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.