Virosh

‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না’, বিজয়ের সঙ্গে সেরা মুহূর্তের কথা জানালেন রশ্মিকা

ছবির মতো সুন্দর বিজয়-রশ্মিকার বিয়ের প্রতিটি মুহূর্ত। তাঁদের বিয়ের ছবির মতোই নজরকাড়া তাঁদের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৮:১৩

options
link
‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না’, বিজয়ের সঙ্গে সেরা মুহূর্তের কথা জানালেন রশ্মিকা
সঙ্গীতের অনুষ্ঠানে বিজয় ও রশ্মিকা, ছবি: সোশাল মিডিয়া।

ছবির মতো সুন্দর বিজয়-রশ্মিকার বিয়ের প্রতিটি মুহূর্ত। তাঁদের বিয়ের ছবির মতোই নজরকাড়া তাঁদের মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানও। মঙ্গল সকালে নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি ভাগ করে নেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। যেখানে ধরা পড়ে ভরপুর রোম্যান্স। রশ্মিকা লেখেন, ‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না।’

Advertisement

আসলে এই ক্যাপশনের মাধ্যমে বিজয় ও রশ্মিকা যে এক এবং অভিন্ন হৃদয় সেটাই বোঝাতে চেয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’। নাচে-গানে জমজমাট হয়ে উঠেছিল তাঁদের এই প্রাকবিবাহ অনুষ্ঠান। দু’জনে একসঙ্গে পারফর্মও করেন। এমনকী ভিন্টেজ গাড়িতে এসে ভেন্যুতে গ্র্যান্ড এন্ট্রি নেন যুগলে। স্বপ্নের মতো সুন্দর ছিল বিজয়-রশ্মিকার বিয়ের আগে সঙ্গীত মেহেন্দির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে সোশাল মিডিয়ায় রশ্মিকা লেখেন, ‘এটা এমন একটা দিন ছিল যেদিন আমি আর বিজয় আলাদা নয় বরং একজন হয়ে উঠেছিলাম। আমরা আমাদের পরিবারের সকলকে খুশি করতে চেয়েছিলাম। আমার জীবনের এটা একটা সেরা রাত ছিল। আমরা সারা রাত নাচ গান করেছি। বলতে গেলে আমি এই রাতের জাদু থেকে বেরোতেই পারিনি। জীবনের অনেকগুলো সেরা দিনের মধ্যে এটা একটা।’ বিয়ের মতোই সঙ্গীতের সাজে রাজকীয় লুকে ধরা দিয়েছিলেন রশ্মিকা ও বিজয়। নেভি ব্লু ও অ্যাকোয়া ব্লু রঙের ভারতীয় পোশাকে সেজেছিলেন বিজয়। গলায় পরেছিলেন পান্না সবুজ লকেট দেওয়া চেন। রশ্মিকা পরেছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement

 

এই মুহূর্তে বিবাহোত্তর সমস্ত নিয়ম পালন করতে ব্যস্ত বিরোশ। তেলেঙ্গানায় গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে পৌঁছন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি গ্রামের সকলের সঙ্গে সৌজন্য বিনিময় সারেন। এমনকী নিজের গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে বৃত্তি প্রদানের ব্যবস্থা করলেন বিরোশ। আগামীকাল ৪ মার্চ তাঁদের গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে হায়দরাবাদে। তারকাখচিত সেই রিসেপশনের ছবি দেখার অপেক্ষায় রয়েছেন এখন সকলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.