সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার শেষ হচ্ছে ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। দেখতে দেখতে জমজমাট এই অনুষ্ঠানের এক সপ্তাহ পার। শেষদিনেও সিনেপ্রেমীরা ভিড় জমাবেন এই সিনে উৎসবে। এদিন কী দেখবেন?
শুরু করুন নন্দন ১ থেকেই। ২টো শোয়ে রয়েছে ব্রাজিলের ছবি ‘ব্লিক সানডে আফটারনুন’। পরিচালক গুস্তাভো গালভাও। এক অভিনেত্রীর জীবন সঙ্কট নিয়েই তৈরি হয়েছে এই ছবি। যেখানে অভিনেত্রী সেলিব্রিটির জাঁকজমকপূর্ণ জীবনকে হাতছাড়া করতে ভয় পান। তার এই জীবনের এই টানাপোড়েনই উঠে আসবে এই ছবিতে। ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে।
এরপরেই দেখতে পারেন ব্রাজিলের আরেকটি ছবি ‘মোটেল ডেস্টিনো’। পরিচালক করমি আনোজ। ছবিটি ইরোটিক থ্রিলার ঘরানার। কান চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল এই ছবি। এটি মুক্তি পায় ২০২৪ সালে। নন্দন ২-এ শো টাইম ৪টে।
যাঁরা এর আগে পালমা দোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’ মিস করেছেন। তাদের জন্য ফের সুযোগ রয়েছে এই ছবি দেখার। নজরুল তীর্থতে দেখতে পাবেন সাড়ে ৬ টায়।
সর্বশেষ খবর
-
নবান্নে ইতি, মহালয়াতেই রাইটার্সে ফিরবেন শুভেন্দু! শুরুতে মুখ্যমন্ত্রীর সঙ্গী ৬ মন্ত্রী
-
‘গম্ভীর, অহেতুক দল বদল করো না’, ওয়ানডে বিশ্বকাপ নিয়ে প্রাক্তন সতীর্থকে পরামর্শ যুবরাজের
-
‘সনাতনী’ ঘুড়িতে ছয়লাপ বাজার, বিশ্বকর্মা পুজোয় আকাশের দখলও পদ্মের!
-
‘নিকৃষ্টতম’ এশিয়ান গেমসে মেলেনি মাথার উপর ছাদ, লবিতেই ঘুমিয়ে ভারতীয় দল!
-
ঐতিহাসিক! ‘যেন স্বপ্নের ঘোর’, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দু’বার পুরস্কৃত হয়ে কী বলছেন পুরুলিয়ার অনুপর্ণা?