সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। তবে প্রেমের কথা স্পষ্ট স্বীকার না করলেও, বিজয় যে তামান্নার বিশেষ বন্ধু, তা অবশ্য় স্বীকার করেছে তামান্না। কিন্তু বিজয় তামান্নার নাম শুনলেই লজ্জা পান। সেই লাজুক বিজয় কিন্তু এবার খেপলেন। মুম্বই বিমানবন্দরে কিন্তু সাংবাদিকদের উপর রীতিমতো চড়াও হলেন অভিনেতা।
কাণ্ডটা হল, তামান্নার সঙ্গে সম্প্রতি মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন বিজয়। মালদ্বীপের নীল সমুদ্রের তিরে একান্ত সময় কাটিয়েছেন দুজনে। সদ্য মুম্বই ফিরেছেন। আর ফিরতেই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন, তামান্নার সঙ্গে দারুণ মজা করেছেন নিশ্চয়ই! এরকম প্রশ্ন শুনে রীতিমতো খেপে গেলেন বিজয়। স্পষ্ট সাংবাদিকদের বললেন, ‘এধরনের প্রশ্ন কেন? তারকাদের ব্যক্তিগত জীবন রয়েছে। দূরে সরুন!’
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
কয়েকদিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। এতদিন পুরো বিষয়টা গোপন রাখার পর অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না। তবে বিজয় কিন্তু এসব ব্য়াপার নিয়ে একেবারে চুপ।
[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর