Tele Samman 2023

অনন্য টেলি সম্মানে ভূষিত মুখ্যমন্ত্রী, তবে পুরস্কার নিতে নারাজ ‘লাজুক দিদি’ মমতা

'দিদির কীর্তি' দেখে মজলেন দর্শকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৩, ১৩:২২

options
link
অনন্য টেলি সম্মানে ভূষিত মুখ্যমন্ত্রী, তবে পুরস্কার নিতে নারাজ ‘লাজুক দিদি’ মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’, একহাতে রাজ্য-প্রশাসন সামলান, আরেক হাতে নিজের শখচর্যা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন ‘লেডি সব্যসাচী’। মুখ্যমন্ত্রীর লেখা কবিতা, আঁকার সঙ্গে সকলেই পরিচিত, তবে সুরকার মমতাকে অনেকেই চেনেন না!

Advertisement

বরাবরই সিরিয়াল দেখতে ভালবাসেন মুখ্যমন্ত্রী। টেলিপাড়ার খোঁজখবরও রাখেন। ছোটপর্দার তারকাদের সঙ্গে তাঁর সখ্যও দারুণ। আর সেই ‘ধারাবাহিক-প্রেমের’ ফসল দু’-দু’টো গান। আজ্ঞে, ‘গুড্ডি’, ‘দেশের মাটি’ যে দুই ধারাবাহিক নিয়ে দর্শকদের অন্দরমহলে হাসি-কান্নার রোল পড়ে যায়, সেই সিরিয়ালের টাইটেল সংয়ের কথা ও সুর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। লক্ষ্মীবারের সন্ধেয় সেই প্রেক্ষিতেই ‘অনন্য টেলি সম্মানে’ ভূষিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলা সিরিয়ালে সেই অবদানের জন্য পুরস্কার গ্রহণ করতে নারাজ ‘বাংলায় ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘নিমফুলের মধু’ থেকে ‘জগদ্ধাত্রী’, টেলি সম্মান অনুষ্ঠানে প্রিয় ধারাবাহিকের তালিকা দিলেন মুখ্যমন্ত্রী]

বৃহস্পতিবার সন্ধেয় টেলিসম্মানের মঞ্চে ছোটপর্দার তারকাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও অনন্য টেলিসম্মানে ভূষিত হন। তবে পুরস্কার না নিয়েই মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। সঞ্চালক অম্বরীশ ভট্টাচার্য যখন মঞ্চে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেও। তবে সাংসদ-মন্ত্রী টেলি সম্মান পুরস্কার হাতে এগিয়ে এলেই মঞ্চ থেকে ছুটে নেমে যান তিনি। ‘দিদির কীর্তি’ দেখে দর্শকাসনে বসে থাকা সকলেই মজলেন। সেই ভিডিও নেটপাড়ায় ইতিমধ্যেই দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: ‘কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন’, আলিয়া জাতীয় পুরস্কার পেতেই ‘অভিমানী’ কঙ্গনা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.