Mamata Banerjee-Dev

স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে উদারহস্ত মুখ্যমন্ত্রী মমতা

Swasthya Sathi: দীর্ঘদিন ধরেই ক্যামেরার নেপথ্য শিল্পীদের জন্য মেডিক্লেম চালু করার দাবি চলছে টলিউডে। সেই প্রেক্ষিতেই কলাকুশলীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন টলিউড সুপারস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কী বললেন সুপারস্টার সাংসদ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৯:০৩

options
link
স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে উদারহস্ত মুখ্যমন্ত্রী মমতা
দেবের অনুরোধ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

সৌজন্যের বার্তায় রাজনীতির ময়দানে মন কেড়েছেন। সিনেদুনিয়াতেও একাধিকবার চর্চার শিরোনামে উঠে এসেছে তাঁর মহানুভবতা। এবার টেকনিশিয়ানদের ‘মসিহা’ হলেন দেব। লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় কলাকুশলীরা বরাবরই ব্রাত্য, এমন আক্ষেপ প্রায়শই শোনা যায়। এবার টেকনিশিয়ানদের কথা ভেবে বড় উদ্যোগ নিলেন দেব। দীর্ঘদিন ধরেই ক্যামেরার নেপথ্য শিল্পীদের জন্য মেডিক্লেম চালু করার দাবি চলছে টলিউডে। সেই প্রেক্ষিতেই কলাকুশলীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন টলিউড সুপারস্টার।

Advertisement

তারকা সাংসদের অনুরোধে সাড়া দিয়ে স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্য সেই বন্দোবস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধে ভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার।

টেকনিশিয়ানরাও যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পান, সেই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন দেব। আর তারকা সাংসদের অনুরোধে সাড়া দিয়ে স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্য সেই বন্দোবস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধে ভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠির ফটোকপি ফেসবুকে শেয়ার করে দেব জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
CM Mamata Banerjee granted Dev's Swasthya Sathi request
দেবের অনুরোধ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি দেব এও জানিয়ে দিলেন যে, আগামী ১৭ই মার্চ সকাল থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন টেকনিশিয়ানরা। তাই এদিন নির্ধারিত সময়মতো কলাকুশলীদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা। সুপারস্টার সাংসদের এহেন মহানুদ্যোগে আপ্লুত স্টুডিওপাড়ার টেকনিশিয়ানরাও।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন