CM Mamata Banerjee

‘রোগা হয়েছ, ভালো লাগছে’, নাচ নিয়ে ট্রোল, বডি শেমিং বিতর্কের মাঝেই শ্রাবন্তীর প্রশংসায় মমতা

সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীর দেখা হয়। শ্রাবন্তীকে কী বলেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৯:২০

options
link
‘রোগা হয়েছ, ভালো লাগছে’, নাচ নিয়ে ট্রোল, বডি শেমিং বিতর্কের মাঝেই শ্রাবন্তীর প্রশংসায় মমতা
শ্রাবন্তীতে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

দিন কয়েক আগেই তামান্না ভাটিয়ার আইটেম নম্বর ‘আজ কি রাত’ গানে নেচে দেদার ট্রোলের শিকার হয়ে হয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এমনকী অভিনেত্রীর চেহারার গড়ন নিয়েও কুরুচিকর মন্তব্য করতে পিছপা হয়নি সোশাল পাড়ার একাংশ। লাগাতার কটাক্ষ, বডি শেমিংয়ের জেরে তিতিবিরক্ত হয়েই সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এমন আবহেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

দিন কয়েক আগে, বঙ্গসম্মান পাওয়ায় ইমন চক্রবর্তীকেও বেধড়ক কটাক্ষের শিকার হতে হয়েছিল। কিন্তু গায়িকা জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি আবার নেটভুবনে সক্রিয় হবেন। এবার বডি শেমিং বিতর্কের আবহে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘পিঠ চাপড়ে’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে মমতার সঙ্গে শ্রাবন্তীর দেখা হয়। আর সেলেব পাড়ার সদস্যদের সঙ্গে বরাবরই মুখ্যমন্ত্রীর দারুণ সখ্যতা। তারকারাও কোনও অনুষ্ঠানে ‘দিদি’কে পেলে উচ্ছ্বসিত হন। শ্রাবন্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই অভিনেত্রীও কুশল মঙ্গল বিনিময় করেন। সেসময়েই শ্রাবন্তীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে।” সোশাল মিডিয়ায় যে মেয়েদের বেশি ট্রোলের শিকার হতে হয় কথোপকথনের মাঝে সেপ্রসঙ্গও উত্থাপন হয়। দিন কয়েক আগে, বঙ্গসম্মান পাওয়ায় ইমন চক্রবর্তীকেও বেধড়ক কটাক্ষের শিকার হতে হয়েছিল। প্রয়াত মায়ের প্রসঙ্গে উত্থাপন করে নিন্দুকেরা গায়িকাকে ‘চটি চাটা’ বলে পর্যন্ত আক্রমণ করেন। যার জেরে ইমনও সোশাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গায়িকা জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি আবার নেটভুবনে সক্রিয় হবেন। এবার বডি শেমিং বিতর্কের আবহে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রশংসা করে ‘পিঠ চাপড়ে’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
tollywood actress Srabanti Chatterjee complaint to police
টলি অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ভাইরাল নাচের দৃশ্য, ছবি: সোশাল মিডিয়া।

একুশের বিধানসভা ভোটে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনে পরাজয়ের পরই গেরুয়া শিবির থেকে দূরত্ব বাড়ান অভিনেত্রী। এরপর তেইশ সালে মুখ্যমন্ত্রী মমতার হাত থেকে ‘মহানায়ক’ সম্মান নেওয়ায় তখনও সমালোচনার মুখে পড়়তে হয়েছিল তাঁকে। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘঁষে এরপরও রাজ্য সরকারের অনুষ্ঠানে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এবার অভিনেত্রীকে বড় সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন