Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Daisy Shah

‘দিওয়ালির থেকে ইদ বেশি প্রিয়?’, ইফতারে যোগ দিয়ে বিতর্কে ডেইসি শাহ! ছুড়লেন মোক্ষম জবাবও

ইফতারের ছবি ভাগ করে নিতেই নানা প্রশ্নবাণের সম্মুখীন হতে হচ্ছে সলমন খানের নায়িকাকে। যদিও বিতর্কে জড়িয়ে চুপ থাকেননি ডেইসি শাহ। পালটা জবাবে নিন্দুকদের একহাত নিয়ে কী বললেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৬:৪৬

options
link
‘দিওয়ালির থেকে ইদ বেশি প্রিয়?’, ইফতারে যোগ দিয়ে বিতর্কে ডেইসি শাহ! ছুড়লেন মোক্ষম জবাবও zoom
ইফতারে যোগ দিয়ে কটাক্ষের শিকার ডেইসি শাহ। ছবি- ইনস্টাগ্রাম
Advertisement

রমজান মাসে ইফতারে যোগ দিয়ে সমালোচনার শিকার ডেইসি শাহ (Daisy Shah)। সলমন খানের ‘জয় হো’ ছবির নায়িকাকে বলিউডের পর্দায় সেভাবে দেখা না গেলেও পার্টি-প্রিমিয়ারে প্রায়শই তিনি নজর কাড়েন। সম্প্রতি সেলিম খানের অসুস্থতার পর হাসপাতাল থেকে বেরিয়ে প্রবীণ গীতিকারের স্বাস্থ্যের খবরও দিয়েছিলেন তিনি। এবার ইদের মরশুমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে এক ইফতার পার্টিতে যোগ দেওয়ায় বেধড়ক কটাক্ষের শিকার হতে হল ডেইসিকে।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ইফতার পার্টির নানা রঙিন মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ডেইসি শাহ। সাদা সালোয়ারে স্নিগ্ধসাজে যেখানে অভিনেত্রীকে কখনও রকমারি পদে উদরপূর্তি করতে দেখা গিয়েছে তো কখনও বা আবার নিজেই রান্নায় হাত লাগিয়েছেন তিনি। আর সেসব মুহূর্ত সোশাল পাড়ায় ছড়িয়ে পড়তেই ডেইসিকে ‘দুমুখো’ বলে খোঁচা দিতে শুরু করেছেন একাংশ। কেন? নিন্দুকদের দাবি, ‘দীপাবলির সময়ে আতসবাজি পোড়াতে না করেন আর এখন ইদে ইফতার করতে যাচ্ছেন। আবার রান্নাও করছেন!’ কারও বা কটাক্ষ, ‘হিন্দু হয়ে দিওয়ালির থেকে ইদ কি আপনার বেশি প্রিয়?’ ইফতারের ছবি ভাগ করে নিতেই এহেন নানা প্রশ্নবাণের সম্মুখীন হতে হচ্ছে সলমনের নায়িকাকে। যদিও বিতর্কে জড়িয়ে চুপ থাকেননি ডেইসি শাহ। পালটা মোক্ষম জবাবও ছুড়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“ধর্মের নামে যারা বিষ ছড়াচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল। আশা করি, আপনি খুব শিগগিরি সুস্থ হয়ে উঠবেন…।”

নেটপাড়ায় চলতি বিষোদগারের মাঝেই জনৈক নিন্দুকের পোস্ট শেয়ার করে ডেইসির মন্তব্য, “আতসবাজি পোড়ানো এবং রান্না করা তো সম্পূর্ণ দুটো ভিন্ন কাজ। ধর্মের নামে যারা বিষ ছড়াচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল। আশা করি, আপনি খুব শিগগিরি সুস্থ হয়ে উঠবেন।” অভিনেত্রীর এহেন মন্তব্যে সায় দিয়ে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি স্মৃতি মন্দানার প্রাক্তন প্রেমিক পলাশ মুছলের সিনেমায় ডেইসির অভিনয়ের কথা শোনা গিয়েছে। যে ছবিতে শ্রেয়স তলপাড়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। এমন আবহেই রমজানে ইফতার করে কটাক্ষ-সমালোচনার শিকার বলিউড অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.