Deepika Padukone

অক্ষয় তৃতীয়ার দিনই সুখবর, দ্বিতীয় সন্তানের ঘোষণা করলেন রণবীর-দীপিকা

দুয়ার জন্য খেলার সঙ্গী আনছেন তারকা দম্পতি। ফের মা হচ্ছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:২৫

options
link
অক্ষয় তৃতীয়ার দিনই সুখবর, দ্বিতীয় সন্তানের ঘোষণা করলেন রণবীর-দীপিকা
দুয়ার সঙ্গে রাতে কীভাবে ঘুমান দীপিকা?

শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দীর্ঘ চোদ্দ বছরের প্রেম আর আট বছরের দাম্পত্য আগামী সেপ্টেম্বরেই শেষ! এই খবরে শোরগোল বিনোদুনিয়া থেকে ভক্তমহল। চর্চার মাঝেই রবিবাসরীয় সকালে অক্ষয় তৃতীয়ার দিনই তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন ‘দীপবীর’। ছোট্ট দুয়ার জন্য খেলার সঙ্গী আনছেন রণবীর-দীপিকা।

Advertisement

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। সোশাল মিডিয়ায় অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন যুগলে। একটা কথা তো না বললেই নয়, নিন্দকের মুখে ছাই দিয়ে আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর-দীপিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

Advertisement

একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিট যার মাধ্যমেই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। সুখবর শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীরা। প্রসঙ্গত, দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে শনিবার রাত থেকেই কানাঘুষো টিনসেলটাউনে। গুঞ্জনের মাঝেই খবরে সিলমোহর হবু বাবা-মায়ের। ২০২৪এর ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল রাজকন্যা দুয়া পাডুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের নতুন সদস্যের পদধূলি পরার অপেক্ষা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

এই মুহূর্তে রণবীর-দীপিকার জীবনে খুশির ডবল ডোজ সে কথা বললে অত্যুক্তি হবে না। এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধুর ২’র নজিরবিহীন সাফল্য তো অন্যদিকে চলতি বছরের শেষে বা ২০২৭-এর গোড়াতে মুক্তি পাবে দীপিকার আগামী সায়েন্স ফিকশন ছবি ‘রাকা’।

উল্লেখ্য, মা হওয়ার পর ‘রাকা’র হাত ধরেই বড়পর্দায় গ্র্যান্ড কামব্যাক দীপিকার। এই ছবির পারিশ্রমিক ঘিরে চর্চার কেন্দ্রে বলিউডের ‘মস্তানি’। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীপিকার পারিশ্রমিক আল্লুর থেকে প্রায় সাত গুণ কম। দীপিকা পেয়েছেন আনুমানিক ২৫ কোটি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.