ক্রিকেটের রণাঙ্গনে ব্যস্ত রাহুল, জন্মদিনে ‘আপন মানুষ’কে আদুরেবার্তা আথিয়ার
৩৪-এ পা রাখলেন ক্রিকেট তারকা কে.এল রাহুল। স্বামীর জন্মদিনে প্রেমে গদগদ আথিয়া শেয়ার করলেন অদেখা বেশ কিছু ছবি।
আরও পড়ুন:
হৃদয়স্পর্শী ছবিগুলোর মধ্যে সকলের নজর কেড়েছে রাহুলের হাতের পাশে তাঁদের একমাত্র আদুরে কন্যার ছোট্ট দুটি পা। মা-বাবা হিসাবে নতুন জার্নি শুরুর মুহূর্তের উদাহরণ। সোশাল মিডিয়ায় আথিয়া খুবই সক্রিয়। কিন্তু, এই ছবিগুলো আগে কখনও শেয়ার করেননি। রাহুলের জন্মদিনে তাঁদের ভালোবাসার অদেখা মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিলেন আথিয়া।
আরও পড়ুন:
মেহেন্দি অনুষ্ঠানের ঝলকের সঙ্গে শেয়ার করেছেন দুজনের হাতে মিলিয়ে করা হৃদয়ের আদলে তৈরি ট্যাটু। যা তাঁদের বন্ধনকে প্রতীকীভাবে প্রকাশ করে। প্রেম থেকে শুভ পরিণয়, রাহুল-আথিয়ার সম্পর্কের রসায়ন বারবরই চর্চিত। 'আপন মানুষ' সম্বোধনে রাহুলের জন্মদিনে আথিয়ার শুভেচ্ছা আরও একবার প্রমাণ করল তাঁদের সম্পর্কের গভীরতা।