সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন স্ত্রী! দীপিকার এমন কাণ্ডে হইচই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। নিন্দুকরা সঙ্গে সঙ্গে তিল থেকে তাল করে ফেলল। রণবীরকে জন্মদিনে শুভেচ্ছা না করে, দীপিকা যেন ইঙ্গিতটাই দিয়ে ফেললেন সংসার ভাঙনের। অন্তত, বলিপাড়া তেমনই মনে করছে। সংসার ভাঙনের গুঞ্জনে ইতি দিতে এবার নিজেই মাঠে নামলেন দীপিকা। তবে স্পষ্ট নয়, ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন, রণবীরই তাঁর কাছে সব।
[আরও পড়ুন: ‘নবনীতাকে সিঁদুর পরানোর সময়ে হাত কাঁপছিল…’! জিতুর পুরনো ভিডিও নিয়ে শোরগোল]
তা এবার কী করলেন দীপিকা?
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য বিশেষ ফটো শুট করেছেন রণবীর আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিল। কিন্তু এত শুভেচ্ছার মাঝে নজরে পড়ল না দীপিকার শুভেচ্ছা। তাহলে কি কাজের ব্যস্ততার মাঝে দীপিকা, রণবীরের জন্মদিনটাই ভুলে গেলেন! নাকি দুজনের সম্পর্কে তিক্ততা বাড়ল? এমনই জল্পনা বলিউডে।
দুজনের সম্পর্ক নিয়ে এমন জল্পনা প্রথম নয়। এর আগেও বহুবার প্রকাশ্য়ে এসেছে দীপিকা ও রণবীরের ভাঙনের খবর। তবে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ দুজনে।
[আরও পড়ুন: ‘পুরুষ মাস্টারমশাইরা একযোগে আমাকে কোণঠাসা করেন’, বিস্ফোরক গায়িকা সাহানা বাজপেয়ী]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা