প্রমিস ডে-তে তাঁর ভক্তদের এমনই কথা দিলেন দীপিকা

কী কথা দিলেন পদ্মাবতী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ২১:০২

options
link
প্রমিস ডে-তে তাঁর ভক্তদের এমনই কথা দিলেন দীপিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদ্মাবত’ নিয়ে প্রায় এক বছর ধরে চলেছিল চাপানউতোর। সেই আচঁ এসে লেগেছিল অভিনেত্রীর গায়েও। কখনও শুটিং সেটে তিনি থাকাকালীন চলেছে কর্নি সেনাদের ভাঙচুর, তো কখনও আবার সোজাসুজি তাঁকে দেওয়া হয়েছে প্রানের হুমকি। তবে বহু বাঁধাবিপত্তি কাটিয়ে অবশেষে ২৫ জানুয়ারি গোটা দেশ জুড়ে মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’। আর তারপরই একটার পর একটা প্রশংসায় বর্তমানে আপ্লুত তিনি। কখনও প্রশংসা এসেছে বিগ বি-র থেকে, তো কখনও আবার উপহার এসেছে রেখার কাছ থেকে। এভাবেই বেশ চলছিল দিনগুলো। তারমধ্যেই দেশের নানা কোণ থেকে খবর আসছিল এই ছবির বক্স অফিস রেকর্ড গড়ার।

Advertisement

কিন্তু, আজ প্রমিস ডে উপলক্ষে যে ঘটনা ঘটেছে সেটা বোধহয় তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর সেইজন্যই এরকম একটা পোস্ট টুইটারে দেখে তিনি এতটাই আপ্লুত হয়ে গিয়েছেন যে তিনি নিজেও একটা বিরাট বড় প্রমিস করে বসেছেন তাঁর দর্শকদের কাছে। ভাবছেন, কি এমন ঘটল এই নায়িকার জীবনে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[৪৫-এও ফিট, শাড়ি পরে পুশ আপস দিয়ে নজর কাড়লেন মন্দিরা]

Advertisement

আজ প্রমিস ডে উপলক্ষে টুইটারে ‘দীপিকা ফার্স্ট ডে ফার্স্ট শো’ নামক দীপিকার একটি ফান পেজ তাঁর শেষ ১০টি সিনেমার কিছু কিছু অংশ নিয়ে একটি ভিডিও বানিয়েছে। আর তার নিচে লিখেছে কে কে দীপিকার সিনেমা রিলিজ করলে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখতে যাবেন প্রমিস করছেন। তাতে আশাতীত উত্তর এসেছে। দীপিকার অসংখ্য দর্শক তাতে নিজেদের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিন উপলক্ষে আমি প্রমিস করছি আমি ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখতে যাব।’

 

এই ঘটনাটি যখন ঘটে তখন দীপিকা একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। পরে টুইটারে এই পোস্ট দেখে আনন্দিত হয়ে তিনি নিজে আবার টুইট করে লিখেছেন, ‘আপনারা যেমন প্রমিস করলেন আমার ছবি ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখবেন। আমিও তেমন প্রমিস করছি, আমি সবসময় এইভাবেই আপনাদের ভালবেসে যাব।’

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ভ্যালেনটাইনস ডে-তে প্রিয়জনদের কী উপহার দিতে বললেন তাপসি পান্নু?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.