ভুল শব্দচয়নে দুঃখিত, শাড়ি বিতর্কে অনুরাগীদের খোলা চিঠি সব্যসাচীর

শাড়ি বিতর্কে ছেদ টানতে বাধ্য হলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ১০:০২

options
link
ভুল শব্দচয়নে দুঃখিত, শাড়ি বিতর্কে অনুরাগীদের খোলা চিঠি সব্যসাচীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শাড়ি। নট সরি’–তে আর আটকে থাকা হল না শেষ পর্যন্ত। শাড়ি বিতর্কে ছেদ টানতে বাধ্য হলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। বললেন, ‘আই অ্যাম সরি’। তিন পাতার একটি খোলা চিঠিতে ক্ষমা চাইলেন তিনি।

Advertisement

তাঁর মন্তব্যের ভুল অর্থ করা হচ্ছে- মঙ্গলবার পর্যন্ত এই কথাটিই বারবার বলে এসেছেন। তবে বুধবার তিন পাতার ‘অ্যাপলোজাইস লেটার’-এ তাঁর বক্তব্য, নিজের মন্তব্যে ভুল শব্দচয়ন করে ফেলেছেন তিনি। আর তাতেই গোল বাধে। শব্দচয়ন করার ক্ষেত্রে তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে স্বীকার করে নেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভারতীয় নারী হয়ে শাড়ি পরতে না পারলে লজ্জা পাওয়া উচিত: সব্যসাচী]

দু’দিন আগে হার্ভার্ড-ইন্ডিয়া কনফারেন্সে শাড়ি পরা প্রসঙ্গে তিনি বলেন, “যেসব ভারতীয় নারী শাড়ি পরতে পারেন না, তাঁদের লজ্জিত হওয়া উচিত।” পুরুষদের ধুতি প্রসঙ্গেও একই মতামত জ্ঞাপন করেন তিনি। তবে তাঁর মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তাঁকে ‘পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি’ বলে দাগিয়ে দেওয়া হয়। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়। বিতর্ক ক্রমাগত বাড়তে থাকে। অনেকে আবার প্রশ্ন তোলেন, শাড়ি পরলে কিশোর-যুবতীদের বয়স্ক দেখায়- এই ভাবনা নিয়ে তাঁর অভিমত কী? এভাবে সমালোচনা ও একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছিল তাঁকে। তাই অবশেষে ক্ষমাই চেয়ে বসলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ফ্যাশন ডিজাইনার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিন পাতার একটি খোলা চিঠি পোস্ট করেন সব্যসাচী।

Advertisement

[চলতি বছরেই বিয়েটা সেরে ফেলছেন দীপিকা-রণবীর!]

সেই চিঠিতে তিনি জানান, ‘লজ্জিত’ শব্দটি ব্যবহার করা উচিত ছিল না তাঁর। “আমি দুঃখিত। অনেকের আবেগে আঘাত দিয়ে ফেলেছি বলে। আমি আসলে যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম, আমার ভুল শব্দচয়নে তা-ই নারীবিদ্বেষী, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক হয়ে উঠেছে। আমার উদ্দেশ্য কিন্তু মোটেই তা ছিল না।” অনুরাগীদের কাছে বুধবার এভাবেই অনুতাপ প্রকাশ করেন সব্যসাচী। পাশাপাশি তিনি পরিষ্কার করেন, তাঁর ক্রেতাদের অধিকাংশই মহিলা। এমনকী তাঁর ডিজাইনার স্টুডিওতে প্রধানত মহিলারাই কাজ করেন। তাই কোনওভাবেই নারীদের অসম্মান করার উদ্দেশ্য তাঁর ছিল না। প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত শাড়ি নিয়ে নিজের মন্তব্যে বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না সব্যসাচী। মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠায় সামান্য সুর বদলান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.