‘প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’করবেন সুপারস্টার দেব (Dev)। সৌরভের জুতোয় পা গলানোর গুঞ্জনটা অনেকদিনের। একমাসব্যাপী জল্পনার পর মঙ্গলবার জি বাংলার পর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন দেব স্বয়ং। এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। তবে দিন যত এগিয়ে আসছে বুকের ভিতর ধুকপুকানি যেন বাড়ছে। সেই সঙ্গে অবশ্য নতুন জার্নি শুরুর একটা উত্তেজনাও রয়েছে।
আরও পড়ুন:
সিনেমার পর্দা হোক বা রাজনীতির ময়দান, দেব যে চ্যালেঞ্জ নিতে অকুতোভয় সে কথা বলাই বাহুল্য। ছোট পর্দার ক্ষেত্রেও যে সেই স্বাতন্ত্র্য বজায় রাখবেন বলেই আশাবাদী দেবভক্তরা। এর মাঝেই মনের অবস্থা জানালেন অভিনেতা। ইনস্টা স্টোরিতে নিজের ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। নতুন জার্নি শুরু করছি।’

মঙ্গলের সকালে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছিলেন দেব। যেখানে আলো আঁধারিতে টলিউড সুপারস্টারের অবয়ব স্পষ্ট। ক্যাপশনে উল্লেখ, ‘নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…।’ পাশাপাশি জি বাংলাকেও ট্যাগ করেছিলেন। সেই পোস্ট নিয়েই সরগরম সোশাল পাড়া। যদিও একাংশ সৌরভের ‘লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার ‘দাদাগিরি’র নতুন প্রোমো উন্মোচনের অপেক্ষা।

দেবের ‘দাদাগিরি’ চর্চার মাঝে মঙ্গলবার অভিনেতার ‘গুগলি’তে ঘায়েল নেটভুবন! ‘গুগলি মহারণে’ ছোট পর্দার দর্শককে ‘পাগলু’ বানাতে কেমন চমক দেন দেব সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল। অন্যদিকে একইদিনে উন্মোচিত হয়েছিল ‘দেশু ৭’-এর প্রথম পোস্টার। অভিনেতার কাঁধে বন্দুক। পরনে জামা রক্তাক্ত। অন্যদিকে ভালোবাসার পরশে দেবের দিকে চেয়ে শুভশ্রী। রক্তে ভেজা সাদা সালোয়ার। প্রথম পোস্টারেই ভিন্ন স্বাদের গল্পের ইঙ্গিত দিয়েছেন দেশু জুটি। পুজোয় বড় পর্দায় যে এবার ব্লকবাস্টার ঝড় বইবে, তেমনই আভাস মিলল। মঙ্গলে দেবকে ঘিরে যে ‘হইচই আনলিমিলেড’ তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ