Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Late Night Cravings

রাত জেগে বিশ্বকাপ দেখার মাঝে পেটে ছুঁচোর ডাক! খিদে মেটান এই ৬ খাবারে, জমবে না মেদও

আসলে ঘুমাতে যাওয়ার আগে যে কোনও খাবার খেলেই যে মেদ জমবে কিংবা হজমের সমস্যা হবে, তা নয়। কোন খাবার খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন হতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ২০:৩৮

options
link
রাত জেগে বিশ্বকাপ দেখার মাঝে পেটে ছুঁচোর ডাক! খিদে মেটান এই ৬ খাবারে, জমবে না মেদও zoom
রাতের বেলা কী খাওয়া হচ্ছে, মেদ জমা নির্ভর করে তার উপর।
Advertisement

অনেক রাত অবধি ঘুম না পেলেই ইচ্ছে হয় কিছু না কিছু খাওয়ার (late night cravings)! তার উপর বিশ্বকাপের মরশুম যখন, এমন খিদে তো লেগেই থাকে। কিন্তু খেতে গেলে ভয় হয়, মেদ জমবে না তো? তাছাড়া অ্যাসিডিটির সমস্যা তো রয়েছেই। আবার, এই অবস্থায় না খেয়ে থাকাও মুশকিল। কী করা যায় তবে? কেমন ধরনের খাবার মেটাতে পারে ‘লেট নাইট ক্রেভিংস’?

6 healthy foods that can curb late night cravings
একটি ডিম সেদ্ধ অথবা পিনাট বাটারের সঙ্গে একপিস টোস্ট খেলে ক্রেভিং মেটে।

১। এক গ্লাস গরম দুধ
ঘুমের আগে ঈষদুষ্ণ দুধ খেতে পারলে, ঘুম গভীর হয়। এতে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে। তবে চিনি যত সম্ভব কম মেশানোই ভালো। যদি কেউ ল্যাক্টোজ ইনটলারেন্ট হয়, তার অবশ্য দুধ এড়িয়ে যাওয়াই ভালো।

Advertisement

২। ওটস
কেবল জলখাবার নয়, রাতের খিদেও মেটাতে পারে এক বাটি দই-ওটস। সহজেই পেট ভরায়। স্বাদ বাড়াতে মিশিয়ে নেওয়া যায় সামান্য মধু, চকোলেট সিরাপ অথবা পছন্দের ফলের টুকরো।

৩। এক মুঠো বাদাম
অল্প পরিমাণে খাওয়া হলে কাঠবাদাম, আমন্ড, কাজু, আখরোট ও পেস্তাবাদাম চমৎকার লেট-নাইট স্ন্যাক্স হতে পারে। এতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার।

৪। পিনাট বাটারের সঙ্গে আপেল
এক টেবিলচামচ পিনাট বাটারের সঙ্গে কয়েক টুকরো আপেল খেলে শরীর পায় ফাইবার ও প্রোটিন। এতে খিদে মেটে। সুগার ক্রেভিং দমন হয়।

৫। হোল-গ্রেন টোস্ট
এ ধরনের পাউরুটি অপেক্ষাকৃত স্বাস্থ্যকর। এক স্লাইস পাউরুটির উপর চিজ অথবা পিনাট বাটার মাখিয়ে খাওয়া যায়। ‘হোল গ্রেন’ হওয়ার কারণে হজমে সময় লাগে, ফলে অল্পতেই পেট ভরে যায়।

৬। সেদ্ধ ডিম
প্রোটিনের সবচাইতে সহজ সোর্স হল ডিম। অতিরিক্ত ক্যালোরি যোগ করতে না চাইলে, রাতের বেলার খিদে মেটানোর জন্য একটি সেদ্ধ ডিমই যথেষ্ট।

6 healthy foods that can curb late night cravings
গভীর রাতে পিৎজা-বার্গার কিংবা ভাজাভুজি খেলে অ্যাসিডিটি বাড়তে পারে।

আসলে ঘুমাতে যাওয়ার আগে যে কোনও খাবার খেলেই যে মেদ জমবে কিংবা হজমের সমস্যা হবে, তা নয়। কোন খাবার খাওয়া হচ্ছে, সে বিষয়ে সচেতন হতে হবে। যেমন রাতের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে—
• ডুবো তেলে ভাজা স্ন্যাক্স
• পিৎজা-বার্গার
• ইনস্ট্যান্ট নুডলস
• ঝাল ও মশলাদার তরকারি
• চিপস
• কেক-পেস্ট্রি
• আইসক্রিম
• চকোলেট
• চিনিযুক্ত পানীয়
• কড়া চা-কফি

এই খাবারগুলো অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দিতে পারে, ক্যালোরি বাড়ায় এবং ঘুমানো কঠিন করে তোলে। সম্ভব হলে ঘুমানোর অন্তত দুই-তিন ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করুন। খাওয়ার পরপরই বিছানায় শুয়ে পড়বেন না। যা খাবারই খান না কেন, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে ভুলবেন না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.