Dev Koel Mallick

কোয়েল রাজ্যসভার সাংসদ হতেই ট্রোল-বিতর্ক! ‘সময় দিন…’, বন্ধুর হয়ে মোক্ষম জবাব দেবের

সিনেপর্দার নায়িকা এখন দলের সতীর্থ। কোয়েল মল্লিককে কী টিপস দিলেন তিনবারের সুপারস্টার সাংসদ দেব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৮:৪০

options
link
কোয়েল রাজ্যসভার সাংসদ হতেই ট্রোল-বিতর্ক! ‘সময় দিন…’, বন্ধুর হয়ে মোক্ষম জবাব দেবের
দলের সতীর্থ কোয়েল মল্লিককে শুভেচ্ছা দেবের। ছবি- সংগৃহীত

বাবুল সুপ্রিয়, রাজীব কুমারের পাশাপাশি সোমবারই বিধানসভায় রাজ্যসভার সাংসদ পদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল মল্লিক। এবার রাজনীতিক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। ভোটমুখী বঙ্গে রাজ্যসভার সাংসদ হিসেবে কোয়েলের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিস্তর চর্চা, সমালোচনা। এমন আবহে বন্ধু-নায়িকা তথা দলের সতীর্থর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন দেব।

Advertisement

“নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য কিংবা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে সময় দেওয়া হোক।…”

দেব নিজে সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন। রাজনীতির ময়দানে সৌজন্যের বার্তা দিয়েই আমজনতার মন জয় করেছেন দেব। শুটিং সামলে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারেও যে সুপারস্টার সাংসদকে দেখা যাবে, তা বলাই বাহুল্য। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়েল মল্লিকের সাংসদ হওয়া নিয়ে চর্চার আবহে মুখ খুললেন দেব। সুপারস্টার সাংসদ বলছেন, “কোয়েল যে আমার খুব কাছের বন্ধু, সেটা আলাদা করে আর বলার প্রয়োজন নেই। যেদিনই ওঁর নাম ঘোষণা হয়, সেদিনই কোয়েলের সঙ্গে আমার কথা হয়েছে। কোয়েলের সঙ্গে যখন ‘রংবাজ’-এর শুটিং করছিলাম, তখন আমি সাংসদ হই। কোয়েল খুবই ভালো মানুষ। আর ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। কারণ ভালো মানুষেরাই মানুষদের ভালো বুঝতে পারে।” শুধু তাই নয়, বন্ধু কোয়েলকে এবার রাজনৈতিক ময়দানের সতীর্থ হিসেবে টিপসও দিলেন তারকা সাংসদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কোয়েল মল্লিককে কী টিপস দিলেন তিনবারের সুপারস্টার সাংসদ দেব? ছবি- সংগৃহীত

দেবের সংযোজন, “নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য কিংবা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে সময় দেওয়া হোক। এখন নয়, আজ থেকে চার-পাঁচ বছর বাদে ওকে রাজনীতিক হিসেবে বিচার করা হোক।” সম্প্রতি উত্তরবঙ্গে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং সেরে এসেছেন দেব। এবার ‘প্রজাপতি ২’-এর সাফল্য উদযাপনের মাঝে ‘সাংসদ’ বন্ধু-নায়িকাকে নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

দেব-কোয়েল জুটি একসময়ে ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেব-কোয়েলকে সেইস্থানেই বসিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব যে অফস্ক্রিনে আজও অটুট, সেটা টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের সমীকরণই বলে দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন